সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

কমলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১১৪ সময় দেখুন
কমলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 


শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায়  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শহীদমিনার প্রাঙ্গন আলোচনা  সভার শুরুতেই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

কমলগঞ্জ ইউএনও সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক মোশাহীদ আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন  কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব  অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার,   বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, জয়নাল আবেদীন, আনন্দ মোহন সিংহ, উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক এডভোকেট এ, এস এম আজাদুর রহমান,   কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সঞ্জয়  চক্রবর্তী, লেখক সাংবাদিক আব্দুল হান্নান চিনু, আহমেদ  সিরাজ,  কমলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম প্রমুখ।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর