শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

গাজীপুরে প্রাইভেটকারের গ্লাস ভেঙে ছিনতাই, গ্রেফতার ৩ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১১৩ সময় দেখুন
গাজীপুরে প্রাইভেটকারের গ্লাস ভেঙে ছিনতাই, গ্রেফতার ৩ – Corporate Sangbad


আইন-আদালত

গাজীপুর প্রতিনিধি : মধ্যরাতে গাজীপুরে যানজটে আটকে থাকা প্রাইভেটকারের গ্লাস ভেঙে দুর্ধর্ষ ছিনতাইয়ের ১২ ঘন্টার মধ্যে তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর কুনিয়া তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে নগরীর টঙ্গী ও তারগাছ এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেফতার করে গাছা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- টঙ্গীর এরশাদনগর এলাকার আব্দুল মান্নানের ছেলে মোঃ শাহরিয়ার সাব্বির শ্রাবন ওরফে মাহিম (২০),
উত্তর আউচপাড়া মুক্তারবাড়ী এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে বাবু হোসেন (২৫) ও চেরাগআলী এলাকার হাসান ভান্ডারির ছেলে আলী আকবর (২০)।

গাজীপুর মেট্রোপলিটনের অপরাধ দক্ষিণের উপ-পুলিশ কমিশনার মাহাবুব উজ জামান বিষয়টি নিশ্চিত করে জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে বিআরটি প্রকল্পের কাজ চলমান থাকায় মহাসড়কের তারগাছ এলাকায় লিজ গার্মেন্টস এর সামনে যানজটের সৃষ্টি হয়। এসময় ৩ ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে প্রাইভেটকারের গ্লাস ভেঙ্গে ও মুরগীর গাড়ীর দরজা খুলে নগদ ১৫ হাজার টাকাসহ ৫টি মোবাইল লুটে নেয়। তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাছা থানার টহল পুলিশ। তবে ভুক্তভোগী কাউকে তখন ঘটনাস্থলে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, জনৈক আসিফ আহমেদ নামে এক যুবক ঘটনার সময়ের একটি ভিডিও ক্লিপ তার ফেসবুকে আপলোড করেন। ওই ভিডিওটি ভাইরাল হলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নজরে আসে। পরে ভাইরাল হওয়া ভিডিও ক্লিপ ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ তারগাছ সুশল সিএনজি পাম্পের সামনে থেকে প্রথমে শাহরিয়ার সাব্বির শ্রাবন ওরফে মাহিমকে আটক করে। পরে তার দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে দুপুরে টঙ্গীর বাশপট্টি এলাকা থেকে বাবু হোসেন ও আলী আকবরকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ধারালো অস্ত্র ও লুণ্ঠিত ছয় হাজার টাকা।

গ্রেফতারকৃত শাহরিয়ার সাব্বির শ্রাবণের সঙ্গে ভিডিওতে থাকা ছিনতাইকারীর সাদৃশ্যের প্রমাণ পাওয়া গেছে। ছিনতাইকালে গায়ে জড়ানো চাদরটি তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। আমরা নিশ্চিত তারাই ওই ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। তাদের গ্রুপের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। রাতে আটককৃতদের বিরুদ্ধে ভুক্তভোগী ফারুক হোসেন থানায় একটি মামলা করেছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর