নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১১ থেকে ১৫ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্য ৬৪টির বা ১৬.৩৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে কোহিনুর কেমিক্যালের শেয়ারের দর বেড়েছে সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোহিনুর কেমিক্যালের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৮৭.৭০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫১৫.৪০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১২৭.৭০ টাকা বা ৩২.৯৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোহিনুর কেমিক্যাল ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে সোনালী আঁশের শেয়ারের দর বেড়েছে ২১.২০ শতাংশ, মুন্নু সিরামিকের শেয়ারের দর বেড়েছে ১৮.৬১ শতাংশ, নর্দার্ণ জুটের শেয়ারের দর বেড়েছে ১৭.৭৫ শতাংশ, মনোস্পুল পেপারের শেয়ারের দর বেড়েছে ১৭.১০ শতাংশ, ইন্ট্রাকোর শেয়ারের দর বেড়েছে ১৪ শতাংশ, কে অ্যান্ড কিউয়ের শেয়ারের দর বেড়েছে ১১.৪৯ শতাংশ, পেপার প্রসেসিংয়ের শেয়ারের দর বেড়েছে ১১.৪৪ শতাংশ, এপেক্স ফুডসের শেয়ারের দর বেড়েছে ১০.১৪ শতাংশ এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর ৯.৪৭ শতাংশ বেড়েছে।






