শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

ফার্নিচার ভিতরে আনা ৬ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেপ্তার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১১১ সময় দেখুন
ফার্নিচার ভিতরে আনা ৬ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেপ্তার – Corporate Sangbad


আইন-আদালত সারাদেশ-টুকিটাকি

গাজীপুর প্রতিনিধি : প্রায়শ সীমান্তবর্তী কক্সবাজার থেকে মাদক আসতো গাজীপুরে বিভিন্ন স্থানে। এরই ধারাবাহিকতায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কক্সবাজার হতে ফার্নিচারের ভিতরে অভিনব কায়দায় আনা ছয় হাজার পিস ইয়াবাসহ সন্দেহভাজন এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে বাসন থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নলজানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন হেডকোয়ার্টাসে এসব তথ্য জানান উপ-কমিশনার আবু তোরাব মোঃ শামসুর রহমান।

গ্রেপ্তার সাইদ মোহাম্মদ নোবেল কক্সবাজারের উখিয়া থানার পাগলিরবিল এলাকার সাবের আহাম্মদের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত কক্সবাজার থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা গাজীপুরের মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করছিল। মাদক মামলায় দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর