বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
ভূঞাপুরে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী চাচা সালাম পারভেজ ফকির বাকলিয়া থানার সাঁড়াশি অভিযান: ১৬ মামলার আসামি মুরাদসহ ৩ জন গ্রেফতার Isha Rikhi Apologises In FIRST Statement After Bigg Boss 20 Eivction: ‘Not Easy For Me’ | Television News From days without food to CWG gold: Ashmita Dey now faces India’s 32-year judo wait at Asian Games | Asian Games 2026 News ‘পলাতক’ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক ১৯৯ দিনে হাম ও হামের উপসর্গে মৃত্যু ১১০৪ বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News ‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’

বজ্রপাতের আগুনে কানাডা পুড়ছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৩৫০ সময় দেখুন
বজ্রপাতের আগুনে কানাডা পুড়ছে


আন্তর্জাতিক ডেস্ক

ভয়াবহ বজ্রপাতে পশ্চিমা কানাডায় একাধিক স্থানে আগুন ধরে গেছে। এতে আরও কয়েক ডজন দাবানলের সূত্রপাত হয়েছে। কানাডায় রেকর্ড তাপপ্রবাহের মধ্যেই এসব দাবানল ছড়িয়ে পড়ছে।

ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের জরুরি পরিষেবা বিভাগগুলো জানিয়েছে তারা এখন অন্তত ১৭০টির বেশি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। প্রায় এক হাজার মানুষ ইতিমধ্যে গ্রাম ছেড়ে চলে গেছেন। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে সরকার।

এর আগে চলতি সপ্তাহের প্রথম দিকে কানাডার লুটনে তাপপ্রবাহ বাড়তে থাকে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৪৯.৬ সেলসিয়াস স্পর্শ করে। এমন অবস্থায় অনবরত বজ্রপাতে সৃষ্টি হয়েছে দাবানলের।

বজ্রপাতের আগুনে কানাডা পুড়ছে

ব্রিটিশ কলম্বিয়া ওয়াইল্ডফায়ার সার্ভিসের প্রাদেশিক কার্যক্রমের পরিচালক ক্লিফ চ্যাপম্যান ব্রডকাস্টার সিবিসিকে জানিয়েছেন, শুক্রবার রেকর্ড সংখ্যক বজ্রপাত হয়েছে। এদিন প্রায় ১২ হাজার বজ্রপাতের ঘটনা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ ভ্যানকুভারের উত্তর-পূর্বের কামলুপের কাছে ঘটেছে। এর আগে ব্রিটিশ কলম্বিয়ার পশ্চিম অ্যালবের্তায় বুধবার বিকেল ৩টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত প্রায় ৭ লাখ ১০ হাজার বজ্রপাত হয়। এসব এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বজ্রপাতের আগুনে কানাডা পুড়ছে

ব্রিটিশ কলম্বিয়ায় প্রতিবছর কানাডার মোট বজ্রপাতের ৫ শতাংশ ঘটে থাকে। তবে এবার মাত্র ৪৮ ঘণ্টায়ই আগের রেকর্ড ভেঙে গেছে। এসব বজ্রপাতে সূত্রপাত হওয়া দাবানলে লুটনের বেশিরভাগ এলাকা পুড়ে ছাই হয়ে গেছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর