#নয়াদিল্লি: বিশ্ব জুড়ে চালু হয়ে গিয়েছে ৫জি পরিষেবা। ভারতের বেশ কয়েকটি রাজ্যেও ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে ৫জি পরিষেবা। আগামী দিনে পুরো ভারতেই চালু করা হবে ৫জি সার্ভিস। এর জন্য বিভিন্ন মোবাইল কোম্পানি ৫জি সাপোর্ট যুক্ত স্মার্টফোন লঞ্চ করছে।
ইতিমধ্যেই বেশ কয়েকটি জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি লঞ্চ করেছে তাদের ৫জি স্মার্টফোন। কিন্তু এই সব কিছু যখন পুরোদমে চলছে, তখনই উঠে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য।
আরও পড়ুন- ইলেকট্রিক বিল পেমেন্ট করলেই ফেরত মিলতে পারে পুরো টাকা, দুর্দান্ত এই অফার কীভাবে পাবেন
বিশ্বব্যাপী মন্দার কারণে স্মার্টফোনের চাহিদা খুব বেশি নেই। পুরো বিশ্ব জুড়েই স্মার্টফোনের চাহিদা অনেকটাই তলানিতে। ৫জি সার্ভিস চালু হলেও স্মার্টফোনের চাহিদা বেশি নয়। সুতরাং মনে করা হচ্ছে যে, বিশ্বব্যাপী মন্দার কারণে স্মার্টফোনের চালানে ২০২৩ সালে বৃদ্ধি হবে না। কারণ এটি বছরের প্রথমার্ধে নিম্নের দিকে চলে যেতে পারে।
বছরের তৃতীয় ত্রৈমাসিক থেকে ধীরে ধীরে তা বাড়তে শুরু করবে বলে আশা করা হচ্ছে। একটি প্রতিবেদনে অনুযায়ী সামনে এসেছে এই রিপোর্ট।
কাউন্টারপয়েন্ট রিসার্চ অনুসারে, ২০২৩ সালে বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজার ২ শতাংশ (বার্ষিক ভিত্তিতে) বৃদ্ধি পাবে। ২০২২ সালের পরিপ্রেক্ষিতে স্মার্টফোনের চালান ২০২৩-এর পূর্বাভাসের তুলনায় ১.২৪ বিলিয়ন ইউনিট নেমে এসেছে।
ক্রমাগত মুদ্রাস্ফীতি, ভবিষ্যতে সুদের হার বৃদ্ধির প্রত্যাশা, কর্পোরেট আয়ের ঘাটতি, চিনের স্থবির অর্থনীতি, দীর্ঘস্থায়ী ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, ইউরোপে রাজনৈতিক অস্থিরতা এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চিনের উপর ব্যাপক নতুন রফতানি নিয়ন্ত্রণ ইত্যাদি ফোনের চাহিদাকে নিম্নমুখী করেছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের ভাইস প্রেসিডেন্ট পিটার রিচার্ডসন, বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজারে এই মন্দার বিষয়টি তুলে ধরেছেন।
মনে করা হচ্ছে কম এবং মাঝারি দামের ৫জি ডিভাইসের চাহিদা কিছুটা থাকলেও থাকতে পারে। এর ফলে ২০২৪ সালের শুরুতে বিশ্বব্যাপী বাজারে আবার ৫জি ডিভাইসের চাহিদার স্বাস্থ্যকর বৃদ্ধি দেখা যাবে আশা করা হচ্ছে।
কিন্তু, ৫জি সাপোর্ট যুক্ত দামি ফোনের চাহিদা নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে। এর ফলে জনপ্রিয় মোবাইল কোম্পানির মাথায় হাত। ইতিমধ্যেই তারা তাদের ৫জি ফোনের চাহিদা বাড়িয়ে তোলার জন্য বিভিন্ন রকম প্রচার চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে বিভিন্ন ধরনের অফার দেওয়া হচ্ছে।
আরও পড়ুন- আইফোনে এবার জিও ট্রু ৫জি, দেখে নিন কী ভাবে এনেবল করতে হবে
রিপোর্ট অনুযায়ী আগামী দিনে প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে ফোল্ডেবলের মতো নতুন ডিভাইস জনপ্রিয়তা অর্জন করতে পারে। সুতরাং বাজারে ৫জি সাপোর্ট যুক্ত ফোল্ডেবল ফোনের চাহিদা বাড়তে পারে। কিন্তু, বর্তমান পরিস্থিতিতে বাজারে ফোনের চাহিদা কম এবং সেই অনুসারে চালানও কম থাকতে পারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 5G smartphones