রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

চলন্ত গাড়ির সানরুফ থেকে মাথা বের করলেই ‘শাস্তি’! নতুন নিয়ম জারি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ১৩৪ সময় দেখুন
চলন্ত গাড়ির সানরুফ থেকে মাথা বের করলেই ‘শাস্তি’! নতুন নিয়ম জারি


#মুম্বই: ভারতের বেশিরভাগ অটোমোবাইল নির্মাতারা এখন যানবাহনে সানরুফ দেওয়া শুরু করেছে। কারণ, ক্রেতারা সানরুফ দারুণ পছন্দ করছেন। গ্রাহকরা এই সানরুফ খুব পছন্দ করছেন। এটি গাড়ির চেহারা যেমন বদলে দেয়, তেমনি আপনাকে খোলা আকাশ উপভোগ করতে দেয়।

যদিও নিরাপত্তার নিয়ম মানলে চলন্ত গাড়ির সানরুফ ব্যবহার করা যায় না। তবে এখন বহু মানুষ চলন্ত গাড়িতে এটি ব্যবহার করছেন। প্রায়শই অনেককে চলন্ত যানবাহনের সানরুফ থেকে মাথা বের করতে দেখা যায়। অনেকে তাঁদের সন্তানদের সানরুফে দাঁড় করিয়ে দেন। এটি একেবারেই ভুল। আর এবার এই ভুলের জন্য জরিমানা দিতে হতে পারে।

আরও পড়ুন- এসে গেল জিও-র ট্রু ৫জি সার্ভিস, স্মার্টফোনের ইন্টারনেট স্পিড এবার ঝড় তুলবে

সম্প্রতি মুম্বইয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে একজন মহিলাকে একটি জিপ কম্পাস এসইউভির সানরুফ থেকে উঁকি দিতে দেখা যায়। ভিডিওর ভিত্তিতে মুম্বই পুলিশ ওই মহিলার বিরুদ্ধে চালান ইস্যু করে। কোন ধারায় ওই গাড়ির চালকের বিরুদ্ধে চালান জারি করা হয়েছে, তা স্পষ্ট নয়। ভিডিওটি মুম্বাই সি লিঙ্কে তোলা হয়েছে বলে জানা গিয়েছে।

Published by:Suman Majumder

First published:

Tags: Car, Traffic Fine





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর