বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :

লাড্ডু খেলেই কমবে গাঁটের ব্যথা! অবাক করা হলেও এটা সত্যি, রইল রেসিপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ১২০ সময় দেখুন
লাড্ডু খেলেই কমবে গাঁটের ব্যথা! অবাক করা হলেও এটা সত্যি, রইল রেসিপি


#কলকাতা: এল শীতের বেলা। নিয়ে এলো ভাল-মন্দ খাওয়া, বেড়ানোর মজা। তবে শীতের সঙ্গেই এসে পড়ে আরও নানা কিছু। সেগুলো খুব ভালবেসে কেউই বাড়িতে ডাকেন না। এই যেমন ব্যথা-বেদনা, ফ্লু-র মতো নানা স্বাস্থ্য সমস্যা।

আবহাওয়া পরিবর্তনের কারণে এই সময় নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই এই সময়টায় নিজেকে খানিকটা উষ্ণ রাখা আবশ্যক। কিছু খাদ্যাভ্যাসই নির্দিষ্ট এই সব ছোটখাটো সমস্যার উপশম করতে পারে। যেমন গাঁটের ব্যথা প্রতিরোধ বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে কিছু ভারতীয় খাদ্যভ্যাস। সে সব খাবার যদি হয় লোভনীয়, তবে কে না খেতে চাইবে! বাঙালির কাছে নতুন বলে মনে হলেও ভারতের অনেক স্থানেই পুষ্টি এবং স্বাদের মেলবন্ধনকারী এসব খাবার খাওয়া হয়। একবার চেখে দেখতে ক্ষতি কী!

আরও পড়ুন: বড়দিনে-বর্ষশেষে সারারাত পার্টি? সাবধান, হলিডে-হার্ট সিন্ড্রোমে হতে পারে মৃত্যু!

দেখে নেওয়া যাক রেসিপি—

মেথি লাড্ডু:

উপাদান—৫০ গ্রাম মেথিএক কাপ দুধ১৫০ গ্রাম আটা৩/৪ কাপ ঘি২ টেবল চামচ পিনাট বাটারবাদাম ১০-১৫টাকাজুবাদাম ২০টাগোলমরিচ ৫১ চা চামচ জিরে গুঁড়ো১ চা চামচ আদা পাউডার১ চা চামচ দারচিনি গুঁড়ো১ চা চামচ এলাচ গুঁড়োগুড় ১৫০ গ্রামগুঁড়ো চিনি আধ কাপপদ্ধতি—মেথির বীজ মিহি গুঁড়ো করে দুধে ভালভাবে মেশাতে হবে।এভাবে ৫ থেকে ৮ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। একটি পাত্রে এই ভেজানো মেথির গুঁড়ো ভাজতে হবে যতক্ষণ না এটি বেশ আঁট হয়ে যায়।এবার একটি পাত্রে এক কাপের এক চতুর্থাংশ ঘি দিয়ে বাদাম টুকরো করে দিতে হবে। সোনালি রঙ ধরলে আটা মিশিয়ে ভাজতে হবে। এর মধ্যে সব রকম মশলা গুঁড়ো মিশিয়ে দিতে হবে।

আরও পড়ুন: বিয়ে বাড়ি? চট করে চুল বেঁধে তাক লাগিয়ে দিন এই ভাবে!

ময়দা সোনালি রঙ না ধরা পর্যন্ত ভাজতে হবে। বাকি ঘি গরম করে তাতে গুড় মিশিয়ে দিতে হবে। সামান্য জল দিয়ে কম আঁচে গরম করতে হবে।ফুটে উঠলে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তার পর নাড়ুর মতো পাক দিতে হবে। পাক হয়ে গেলেই ছোট ছোট লাড্ডু গড়ে নিয়ে ৫-৬ ঘণ্টা রেখে দিতে হবে।

ড্রাই ফ্রুট লাড্ড:উপাদান—এক কাপের এক চতুর্থাংশ পিনাট বাটার২৫০ গ্রাম গুড়এক কাপের এক চতুর্থাংশ তিলএক কাপের এক চতুর্থাংশ পোস্তআধ কাপ নারকেল কোরা১ কাপ মাখানাকিছু বাদাম১ চা চমচ আদা গুঁড়োগোলমরিচ সামান্য১ জায়ফল গ্রেট করা১ চা চামচ এলাচ গুঁড়োশুকনো ফলপদ্ধতিতিল, পোস্ত, নারকেল কোরা, মাখানা, বাদাম, আলাদা ভাবে ভেজে নিতে হবে। তারপর এগুলিকে এক বার পিষে নিতে হবে। একেবারে মিহি গুঁড়ো হবে না।২৫০ গ্রাম গুড় কড়াইতে সামান্য জল দিয়ে মাঝারি আঁচে বসিয়ে দিতে হবে। মাঝে মাঝে নাড়তে হবে যাতে গুড় সম্পূর্ণ গলে যায়। ফেনা উঠতে শুরু করলে আঁচ কমিয়ে আদা গুঁড়ো, মরিচ গুঁড়ো, জায়ফল গুঁড়ো, এলাচ গুঁড়ো মিশিয়ে দিতে হবে ভাল করে।এর মধ্যে সমস্ত শুকনো ফল মিশিয়ে আঁচ বন্ধ করে দিতে হবে। এর পর দিতে হবে পিনাট বাটার। কিছুটা ঠান্ডা হয়ে এলে ধীরে ধীরে হাত দিয়ে লাড্ডু পাকিয়ে নিতে হবে।

(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Published by:Raima Chakraborty

First published:

Tags: Health Tips, Joint Pain



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর