রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১১২ সময় দেখুন
ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪০


ডেস্ক রিপোর্টঃঃ  রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় গ্রেপ্তারদের কাছে থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ২৯টি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বরে ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ১২ হাজার ৬৪৫ পিস ইয়াবা, ১১৪ গ্রাম হেরোইন, ৪০ বোতল ফেনসিডিল ও ২৩ কেজি ৫০ গ্রাম জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯ টি মামলা রুজু হয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর