রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

টাইপিং স্পিড বাড়াতে চান? কাজে আসবে ওয়েবসাইট আর স্মার্টফোন, শিখে নিন কায়দাটা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
টাইপিং স্পিড বাড়াতে চান? কাজে আসবে ওয়েবসাইট আর স্মার্টফোন, শিখে নিন কায়দাটা


কম্পিউটার বা ল্যাপটপে টাইপ করার সময় স্পিড কম থাকলে অনেক সময়ই বিরক্তির সৃষ্টি হয়। কোনও ভাবে কিছুক্ষণ কাজ করার পর কম্পিউটার বন্ধ করে রাখতে হয়। অন্য দিকে, অনেকেই এর জন্য নিজেদের ডিভাইসে আলাদা টাইপিং মাস্টার অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন। কিন্তু বার বার কম্পিউটার চালু ও বন্ধ করে যে কোনও জায়গায় নিয়ে যাওয়া সহজ নয়। যদিও খুব সহজেই টাইপিং স্পিড বাড়ানো যায়। যাঁরা নিজেদের টাইপিং গতি বাড়াতে চান, তাঁদের আলাদা কোনও অ্যাপ বা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না। গেম খেলে খুব সহজেই টাইপিংয়ে দক্ষ হয়ে ওঠা যেতে পারে। শুনতে অবাক লাগলেও এটা সত্যি। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।

ওয়েবসাইটের মাধ্যমে টাইপিং বিশেষজ্ঞ হওয়া যেতে পারে –

টাইপিং স্পিড বাড়াতে ইন্টারনেট প্রয়োজন হবে। ইন্টারনেট ছাড়া এটি ব্যবহার করা যাবে না। এর জন্য গুগল ক্রোম ব্রাউজারে Zty.pe লিখে সার্চ করতে হবে। এছাড়াও, টাইপ করার জন্য এই ওয়েবসাইটে লগইন করতে হবে না। সরাসরি এই ওয়েবসাইটে যেতে হবে এবং টাইপ করা শুরু করতে হবে। এর ফলে ধীরে ধীরে টাইপিংয়ের গতি স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে। এটি করতে গিয়ে যে কেউ বিরক্তও বোধ করবে না।

আরও পড়ুন – ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন

বিরক্ত না হওয়ার কারণ –

সাধারণত দেখা যায় মানুষ যখন টাইপ করে তখন তারা বিরক্ত বোধ করে। কিন্তু এই ওয়েবসাইটের সাহায্যে, কেউ যদি তাঁর টাইপিংয়ের গতি বাড়াতে চান, তাহলে তিনি বিন্দুমাত্র একঘেয়েমি অনুভব করবে না। আসলে এর মাধ্যমে এখন খেলতে খেলতে টাইপিং শেখা যাবে। এটি একটি গেমিং ওয়েবসাইট। এতে ব্যবহার করা হয়েছে বিভিন্ন চমৎকার সাউন্ড ও গ্রাফিক্স। এখানে যে কোনও শব্দ টাইপ করা হলেও, সেটি ভয়েসের সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যায়।

আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!

স্মার্টফোনে টাইপ করার উপায় –

কারও যদি কিবোর্ড থাকে তাহলে টাইপিং স্পিড বাড়াতে ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন নেই। OTG-এর মাধ্যমে স্মার্টফোন বা ট্যাবে কিবোর্ড সংযুক্ত করার পরে, Zty.pe ওয়েবসাইটে গিয়ে টাইপ করা শুরু করা যেতে পারে। এর জন্য, প্রথমে স্মার্টফোনের সেটিংস অপশনে যেতে হবে এবং এটিতে OTG কেবল সংযোগ পাওয়া যায় কি না তা পরীক্ষা করতে হবে। OTG কানেকটিভিটি ফিচার না থাকলে স্মার্টফোনে টাচ কিবোর্ড ব্যবহার করা যেতে পারে।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Tech tips



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর