Weight Loss Tips: একটানা বাড়িতে থাকা, বাড়ি থেকেই অফিসের যাবতীয় কাজ, মিটিং, টার্গেট মিট! লকডাউনের সুবাদে এই পরিস্থিতি চলছে রাজ্য জুড়ে। অধিকাংশ অফিসই বন্ধ, কাজ চলছে ওয়ার্ক ফ্রম হোম ভিত্তিতে। ওয়ার্ক ফ্রম হোমে ওজন বাড়ছে তড়তড়িয়ে? আসুন জেনে নেওয়া যাক এই পরিস্থিতিতে কী ভাবে খাওয়া না কমিয়েই ওজন কমানো যায়। অনেকেই আছেন যারা মেদ ঝরানোর জন্য সকালে উঠে ব্ল্যাক কফি খান। তবে জানেন কি এই কফির সঙ্গে আরও একটি জিনিস মেশালে ফল পাবেন আরও দ্রুত? বিশেষজ্ঞদের দাবি, এই কফিতে এমনসব উপকরণ রয়েছে যা মেদ ঝরবে পাঁচ গুণ তাড়াতাড়ি।