রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

হাড়কাঁপানো শীত থাক দরজার বাইরে; আর ঘরে থাক বাজেটের এই সব দারুন রুম হিটার – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১১৪ সময় দেখুন
হাড়কাঁপানো শীত থাক দরজার বাইরে; আর ঘরে থাক বাজেটের এই সব দারুন রুম হিটার – News18 Bangla


Room Heaters: উত্তরের শীতের দাপট ক্রমশ বাড়ছে। ভারতে বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যেই পারদের মাত্রা দশের নিচে নেমে গিয়েছে। শীতের মরশুমে অনেকে রুম হিটার কিনে আনার কথা ভাবেন। রুম হিটার প্রাত্যহিক ভাবে আমাদের ঘর বা অফিস গরম রাখতে সাহায্য করে। এমন পরিস্থিতিতে শীতের প্রকোপ কেমন হতে পারে সেই বিবেচনা করেই রুম হিটার কেনা ভাল। এখন বাজারে অনেক ধরনের রুম হিটার পাওয়া। বেশিরভাগ ক্ষেত্রেই বিক্রয়কারীরা খুব সাশ্রয়ী মূল্যে হিটার বিক্রির দাবি করেন।

তবে রুম হিটার কেনার সময় আমাদের প্রয়োজনের কথা মাথায় রেখে কেনা উচিত। আজ আমরা ভারতে উপলব্ধ সেরা রুম হিটার সম্পর্কে কথা বলব। এই হিটারগুলি সাশ্রয়ী হওয়ার পাশাপাশি বিদ্যুতের খরচও অনেকাংশে কমিয়ে দেয়। শুধু তাই নয়, এগুলো বহন করাও খুব সহজ।

আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!

Zemic All-in-One Silent Blower Fan Room Heater

এই বহনযোগ্য রুম হিটারটি সেরা বৈদ্যুতিক রুম হিটারগুলির মধ্যে একটি। এর কমপ্যাক্ট আকার এটিকে যে কোনও জায়গায় নিয়ে যাওয়ার জন্য আদর্শ করে তোলে। দাম আমাদের সাধ্যের মধ্যে, অন্য দিকে, দুর্দান্ত ফিচার সহ এই হিটার যে কোনও আন্তর্জাতিক মানের হিটারের সঙ্গে পাল্লা দিতে পারে।

Orpat OEH-1220 Fan Heater

অর্প্যাট ফ্যান হিটার শীতকালে আরামদায়ক আবহাওয়া প্রদান করে আমাদের ঘর গরম রাখে। এটি একটি থার্মাল কাট বৈশিষ্ট্য দিয়ে সজ্জিত, যা ঘর খুব গরম হয়ে গেলে স্বয়ংক্রিয় ভাবেই বন্ধ হয়ে যায়। এই সিকিউরিটি ফিচার আমাদের রুম হিটারের ক্ষতির হাত থেকে রক্ষা করে। এটি অ্যামাজনের মতো অনলাইন প্ল্যাটফর্ম থেকেও কিনতে পারা যায়।

আরও পড়ুন – ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন

Orpat Climate Control Heater

এই হিটার অ্যাগ্রোনমিক্যালি ডিজাইন করা হয়। এটি বড় আয়তনের রুমের জন্য সেরা ইন্টার্নাল ইলকেট্রনিক হিটারগুলির মধ্যে অন্যতম। এই হিটারের আকার এবং ডিজাইনে পিটিসি সেরামিক হিটিং উপাদান রয়েছে যা দ্রুত ঘর গরম করতে সাহায্য করে। এটি লিভিং রুম এবং সাধারণত যে কোনও বড় আয়তনের ঘরেও ভাল কাজ করে।

Orient Electric Areva Fan Room Heater

থার্মোস্ট্যাট সহ এই রুম হিটারটি চোখের নিমেষে ১৮০ বর্গফুট আয়তনের ঘর গরম করতে সাহায্য করে। এতে তামার তৈরি একটি মোটর বসানো রয়েছে। যদিও এর বাইরের অংশ এবিএস প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে।

Catron Handy Room Heater

এটি আকারে ছোট এবং হালকা ওজনের ইলেকট্রিক হিটার। এটি সেই সব ক্রেতাদের জন্য আদর্শ যাঁরা সঙ্গে সঙ্গে ঘর গরম করতে চান৷ এটিতে এমন অনেক বৈশিষ্ট্য রয়েছে যা এটিকে অন্যান্য হিটার থেকে আলাদা করে। এটি প্রোগ্রাম করার জন্য একটি টাইমারও রয়েছে। এছাড়া তাপমাত্রা দেখানোর জন্য এতে একটি ডিজিটাল টেম্পারেচার প্লেটও রয়েছে।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Room Heater, Winter



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর