রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

লকডাউন থাকলে ঈদে পুঁজিবাজার বন্ধ ৬ দিন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩৯২ সময় দেখুন
লকডাউন থাকলে ঈদে পুঁজিবাজার বন্ধ ৬ দিন – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল আজহার ৩ দিনের ছুটির শেষ দিন বৃহস্পতিবার (২২ জুলাই)। এর পরের তিন দিন শুক্র, শনি ও রোববার ছুটি হওয়ায় ব্যাংক-পুঁজিবাজারে ঈদের ছুটি মিলবে ৬ দিন।

মন্ত্রিসভার অনুমোদিত ২০২১ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এবার ২১ জুলাই ঈদুল আজহা হিসেব করে ২০, ২১ ও ২২ জুলাই ঈদুল আজহার ছুটি। ২২ জুলাই বৃহস্পতিবার। ২৩, ২৪ ও ২৫ জুলাই যথাক্রমে শুক্র, শনি ও রোববার হওয়ায় বর্তমান নিয়ম অনুযায়ি লকডাউন থাকলে সাপ্তাহিক ছুটি। সেক্ষেত্রে ঈদের ছুটি তিন দিন ও সাপ্তাহিক ছুটি ৩ দিন মিলিয়ে ঈদের মোট ছুটি হবে ৬ দিন। তবে অন্যান্য ক্ষেত্রে রোববার বাদে ঈদের ছুটি হবে ৫ দিন।

এদিকে, দেশে করোনার ছোবলে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে। সংক্রমণের হার যেভাবে বাড়ছে, এবার ঈদুল আজহার সময় সর্বাত্মক লকডাউন থাকছে কি না- তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

যদি লকডাউন অব্যাহত না থাকে, তাহলে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারে সঙ্গে রোববার ছুটি নাও হতে পারে। সেক্ষেত্রে ঈদের ছুটি তিন দিনের সঙ্গে সাপ্তাহিক ছুটি দুই দিন (শুক্র ও শনি) যোগ হয়ে ৫ দিন ছুটি হবে। সে অনুযায়ি, ব্যাংক ও পুঁজিবাজারে ঈদের ছুটি হবে ৫ দিন।

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় দুই উৎসবের মধ্যে একটি হচ্ছে পবিত্র ঈদুল আজহা। চাঁদ দেখার ওপর নির্ভরশীল এ ঈদ। আরবি বর্ষপঞ্জিতে ঈদুল আজহা জিলহজ মাসের ১০ তারিখে পড়ে। চলতি জিলকদ মাস ২৯ দিনে হলে ঈদুল আজহা ২০ জুলাই। আর জিলকদ মাস ৩০ দিনে হলে ঈদ হবে ২১ জুলাই।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর