সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১০৪ সময় দেখুন
ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪২


 

ডেস্ক রিপোর্টঃঃ  রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এসময় গ্রেপ্তারদের কাছে থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২২ জানুয়ারি ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (২১ জানুয়ারি) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৭৬৩ পিস ইয়াবা, ১১ গ্রাম ওজনের ২৭৭ পুরিয়া হেরোইন, ১১ কেজি গাঁজা ও ১০ লিটার দেশি মদ জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর