রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

ঘরে বসেই দুই অ্যাপসে সিএসইতে লেনেদেনর সুযোগ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩৪৩ সময় দেখুন
ঘরে বসেই দুই অ্যাপসে সিএসইতে লেনেদেনর সুযোগ – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) দুটি জিজিটাল অ্যাপস ব্যবহার করে ঘরে বসেই লেনদেন করতে পারবে বিনিয়োগকারীরা। এই মোবাইল অ্যাপ বিনামূল্যে যে কোনো বিনিয়োগকারী ব্যবহার করতে পারবেন। সোমবার সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশজুড়ে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে গত বৃহস্পতিবার (১ জুলাই) থেকে পরবর্তী ৭ দিনের জন্য সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে, যা ইতিমধ্যে ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময় পুঁজিবাজার খোলা এবং লেনদেন হচ্ছে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

গত ৩০ জুন এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ নির্দেশনা অনুযায়ী শুধু ডিজিটাল পদ্ধতিতে লেনদেন চালু থাকবে এবং কোনো বিনিয়োগকারী সশরীরে কোনো প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না।

এতে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারিকালে যে কোনো বিনিয়োগকারী নিরাপদ স্থানে অবস্থান করে ডিজিটাল পদ্ধতিতে তার ট্রেডিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন। সেক্ষেত্রে সিএসই’র ইন্টারনেট ট্রেডিং সিস্টেম (আইটিএস) এবং মোবাইল অ্যাপলিকেশন চিত্রা হলো সহায়ক অ্যাপস।

এতে আরও বলা হয়েছে, বিনিয়োগকারীরা সিএসই স্টক ব্রোকারের মাধ্যমে রেজিস্ট্রেশন করে www.bangladeshstockmarket.com অথবা www.bangladeshstockmarket.com -লিংক এর মাধ্যমে অনলাইন ট্রেডিং সম্পন্ন করতে পারবেন।

এছাড়া মোবাইল অ্যাপ ’চিত্রা’ গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

সিএসই বলছে, সিএসই’র আইটিএস ফ্যাসিলিটি এবং মোবাইল অ্যাপলিকেশন ’চিত্রা’ হলো বিনিয়োগকারীদের জন্য নিরবচ্ছিন্ন ট্রেডিং সুবিধাসম্পন্ন ডিজিটাল প্লাটফর্ম। এই প্লাটফর্মগুলোর মাধ্যমে দ্রুত এবং বাস্তব সময়ে ট্রেডিং বা লেনদেন নিশ্চিত করা সম্ভব। বিনিয়োগকারীরা সিএসই’র ওয়েবসাইট ভিজিট করেও ইন্টারনেট ট্রেডিং সিস্টেম (আইটিএস) এবং মোবাইল অ্যাপলিকেশন ‘চিত্রা’ সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর