বাদাম: নানান ধরনের বাদাম রয়েছে। আখরোটও খেতে পারেন। এছাড়াও কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠ বাদাম, চিনা বাদামও খাওয়া খুব উপকারী। এই বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, ভিটামিন সি, প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, ফাইবার, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়ামের মতো নানা কার্যকরী উপাদান। নিয়মিত বাদাম খেলে এর উপকারিতা অবশ্যই পাবেন শরীরে। মিটবে পুষ্টির ঘাটতিও।