বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

নোয়াখালীতে ৪৫ বছরের বর ১১ বছরের কনেকে বিয়ে করতে গিয়ে কারাগারে 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৪ সময় দেখুন
নোয়াখালীতে ৪৫ বছরের বর ১১ বছরের কনেকে বিয়ে করতে গিয়ে কারাগারে 


মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি ::

নোয়াখালীর বেগমগঞ্জে চতুর্থ  শ্রেণিতে পড়ুয়া ১১ বছর বয়সী এক শিশুকে বিয়ে করতে আসেন ৪৫ বছর বয়সী মো. আলাউদ্দিন। বিষয়টি প্রশাসনের নজরে আসলে  অভিযান চালিয়ে আলাউদ্দিনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার বিকেলে আমানুল্লাহপুর ইউনিয়নের উত্তর অভিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে দণ্ডপ্রাপ্ত বর আলাউদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীর আরাফাত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীর আরাফাত বলেন, চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ওই শিশুকে চট্টগ্রাম থেকে বাড়িতে এনে গোপনে বিয়ে দেওয়া হচ্ছিল। খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে বিয়ে করতে আসা বরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৮ বছরের আগে স্কুলছাত্রীকে বিয়ে না দেওয়ার অঙ্গীকার নেওয়া হয়। অভিযানে বেগমগঞ্জ মডেল থানা পুলিশসহ স্থানীয় জনপ্রতিনিধিরা সহযোগিতা করেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর