বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
Amitabh Bachchan Slips And Falls During KBC Shoot, Injures His Knee | Bollywood News EXCLUSIVE | After two Asian Games medals, Harita Bhadra sets her sights on 22.45s and World Championships | Asian Games 2026 News মিরপুরের উচ্ছেদ অভিযান নিয়ে জামায়াত আমিরের বক্তব্য সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হওয়া থেকে বাঁচানোর উপায় বাকৃবিতে ইয়াবাসহ আটক ৪ – Sarabangla ​নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি ও আওয়ামীলীগ নেতার নেতৃত্বে কুপিয়ে জখম ভূঞাপুরে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী চাচা সালাম পারভেজ ফকির হৃদ্‌রোগ চিকিৎসা সহজলভ্য করতে সরকারের উদ্যোগ অব্যাহত: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়া থানার সাঁড়াশি অভিযান: ১৬ মামলার আসামি মুরাদসহ ৩ জন গ্রেফতার

ভারতে স্বাস্থ্যসহ ৯ মন্ত্রীর পদত্যাগ, নতুন শপথ সন্ধ্যায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩১৯ সময় দেখুন
ভারতে স্বাস্থ্যসহ ৯ মন্ত্রীর পদত্যাগ, নতুন শপথ সন্ধ্যায়


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তাফা দিলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনসহ ৯ মন্ত্রী। বুধবার (৭ জুলাই) মন্ত্রিসভায় রদবদলের আলোচনার মধ্যেই সরে দাঁড়ালেন তারা। জানা গেছে, আজ সন্ধ্যায় নতুন ৪৩ জন মন্ত্রী শপথ নেবেন। কেউ কেউ পদোন্নতিও পেতে পারেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে এসব তথ্য জানা গেছে।

বুধবার দুপুরে মোদি সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে তার ব্যর্থতার কারণে বেশ কিছু দিন ধরেই সমালোচনার কেন্দ্রে ছিলেন হর্ষবর্ধন।

এছাড়া এদিন আরও পদত্যাগ করেছেন, শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক, শ্রমমন্ত্রী সন্তোষ গাংওয়ার, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, কেন্দ্রীয় রাসায়নিক ও সারবিষয়ক মন্ত্রী সদানন্দ গৌদা, নারী ও শিশু কল্যাণবিষয়ক প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, ভোক্তা কল্যাণবিষয়ক প্রতিমন্ত্রী রাও সাহেব ধানবে পাতিল, শিক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় ধোর্তে এবং জলশক্তিবিষয়ক প্রতিমন্ত্রী রতন লাল কাটারিয়া।

জানা গেছে, এবার পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন ৪ জন। এরা হলেন, শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার ও জন বার্লা।

কেন্দ্রে আরেকটি নতুন মন্ত্রণালয় খোলার সিদ্ধান্তও নিয়েছে মোদি সরকার। দেশটিতে সমবায় আন্দোলনকে জোরদার করতে সমবায় মন্ত্রণালয় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর