রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

নবনির্বাচিত রাষ্ট্রপতি নিয়ে আগ্রহ নেই বিএনপির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৯ সময় দেখুন
নবনির্বাচিত রাষ্ট্রপতি নিয়ে আগ্রহ নেই বিএনপির


ডেস্ক রিপোর্টঃঃ  নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিয়ে ‘নিশ্চুপ’ বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, গত সংবাদ সম্মেলনেও আপনারা এ বিষয়ে প্রশ্ন করেছিলেন। আমি একই জবাব দেব। এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই, কোনো আগ্রহও নেই, ব্যাখ্যাও দিতে চাই না।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নবনির্বাচিত রাষ্ট্রপতি সম্পর্কে বিএনপির অভিমত জানতে চাইলে তিনি কোনো কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় গত সোমবার মো. সাহাবুদ্দিন দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়।

খন্দকার মোশাররফ বলেন, আপনারা জানেন ইউনিয়নে বিএনপির পদযাত্রার বিভিন্ন জায়গায় ওরা বাধা দিয়েছে। তার অর্থ কী? আমাদের প্রত্যেকটি ইউনিয়নের নেতাকর্মীরা এ কর্মসূচিতে রাস্তায় নেমেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ যে পাল্টা শান্তি সমাবেশের কথা বলল, কয়টা ইউনিয়নে তারা শান্তি সমাবেশ করেছে? তারা তো শান্তি সমাবেশ করতে পারেনি। এই পাল্টা কর্মসূচি দেওয়ার অর্থ হচ্ছে, তারা দুর্বল, তারা দৈন্যদশায় পড়ে আবোল-তাবোল কর্মসূচি দিচ্ছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান উপস্থিতি ছিলেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর