বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
ডাক্তারদের টেস্ট ও কমিশন বাণিজ্য বন্ধ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘জ্ঞানচর্চার পরিবেশ নষ্ট করতেই লাইব্রেরিতে হামলা করেছে শিবির’ রাজশাহীতে ৩ মাদক সেবীর কারাদণ্ড ডিএমপির হাজারীবাগ ও শেরেবাংলা নগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জন গ্রেফতার জাপানে শক্তিশালী ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ১৩ ‘I Would Be Ashamed’: Translator Emily Wilson Rips Christopher Nolan’s The Odyssey | World News CWG 2026: Gulveer Singh creates history, becomes first Indian to win Men’s 10,000m medal | Commonwealth Games News সিরাজগঞ্জে নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে অনশন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : মির্জা ফখরুল ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

[১] রোজিনা ইসলামের মুক্তি চেয়েছেন টরন্টোয় বাংলাদেশি সাংবাদিকরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ মে, ২০২১
  • ৩৭৫ সময় দেখুন
[১] রোজিনা ইসলামের মুক্তি চেয়েছেন টরন্টোয় বাংলাদেশি সাংবাদিকরা


[১] রোজিনা ইসলামের মুক্তি চেয়েছেন টরন্টোয় বাংলাদেশি সাংবাদিকরা

সালেহ্ বিপ্লব: [২] কানাডায় বসবাসরত ঢাকার বিভিন্ন জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নামে দায়ের করা মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন। তারা বলেন, একটি দেশের গণতন্ত্র এবং উন্নয়নের অপরিহার্য শর্ত হচ্ছে ভীতিহীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা।রোজিনা ইসলামকে মুক্তি দিয়ে ভীতিহীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে হবে।

[৩] টরন্টোর স্থানীয় সময় শনিবার দুপুরে অনুষ্ঠিত এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় তারা এই দাবি জানান। প্রথম আলোর সাবেক বিজনেস এডিটর ও কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর সভা সঞ্চালনা করেন। আলোচনায় অংশ নেন আমীরুল ইসলাম (প্রথম আলো, বাংলা ভিশন), এস এম বাবু (এটিএন বাংলা), কিশোয়ার লায়লা (বাংলা ভিশন), সঞ্জয় চাকী (চ্যানেল আই), গাজী সালাহউদ্দিন মাহমুদ (সময় টিভি), এম জেড ফেরদৌস (বৈশাখি টেলিভিশন), আসাদুজ্জামান আসাদ (প্রথম আলো) এবং উজ্জল দাস (প্রথম আলো)।

[৪] টরন্টোয় বসবাসরত বাংলাদেশের জাতীয় গণমাধ্যমের সাবেক সাংবাদিকরা এই প্রথম সম্মিলিতভাবে কোনো আয়োজনে অংশ নেন। বাংলাদেশের সাংবাদিকতার বর্তমান পরিবেশ এবং নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে তারা বলেন, সচিবালয়ের মতো সরকারি প্রশাসনের গুরুত্বপূর্ণ একটি জায়গায় একজন নাগরিকের শারীরিক এবং মানসিকভাবে নিগৃহীত হওয়ার ঘটনা কোনোভাবেই একটি দেশ এবং প্রশাসন সম্পর্কে ভালো বার্তা দেয় না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানারকমের দুর্নীতির ঘটনা এবং দুর্নীতির খবর প্রকাশকারী সাংবাদিককে নিপীড়নের আইনানুগ বিচার না হলে দুর্নীতিকেই উৎসাহ দেয়া হবে।

[৫] বক্তারা দেশের গণমাধ্যমের পেশাদারিত্বের উপর গুরুত্ব আরোপ করে বলেন, দেশের অনুসন্ধানী সাংবাদিকতার নিভু নিভু বাতির একমাত্র সলতে হিসেবে ভুমিকা রাখছিলেন প্রথম আলোর রোজিনা ইসলাম। নিপীড়নের মাধ্যমে তাকে দমিয়ে দেয়া হলে দেশের অনুসন্ধানী সাংবাদিকতাই হারিয়ে যাবে। বক্তারা দেশের সাংবাদিকতাকে বাঁচানো এবং ভীতিহীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার জন্য সাংবাদিক নেতাদের প্রতি আহ্বান জানান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom