বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভূঞাপুরে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী চাচা সালাম পারভেজ ফকির বাকলিয়া থানার সাঁড়াশি অভিযান: ১৬ মামলার আসামি মুরাদসহ ৩ জন গ্রেফতার Isha Rikhi Apologises In FIRST Statement After Bigg Boss 20 Eivction: ‘Not Easy For Me’ | Television News From days without food to CWG gold: Ashmita Dey now faces India’s 32-year judo wait at Asian Games | Asian Games 2026 News ‘পলাতক’ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক ১৯৯ দিনে হাম ও হামের উপসর্গে মৃত্যু ১১০৪ বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News ‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’

যুক্তরাজ্যে সপ্তাহের ব্যবধানে করোনা সংক্রমণের হার দ্বিগুণ বেড়েছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৩৫৫ সময় দেখুন
যুক্তরাজ্যে সপ্তাহের ব্যবধানে করোনা সংক্রমণের হার দ্বিগুণ বেড়েছে


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যে করোনাভাইরাসের সংক্রমণের হার আবারও বাড়ছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সংক্রমণের হার বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ। শুক্রবার (৯ জুলাই) দেশটির জাতীয় পরিসংখ্যান বিভাগের তথ্যে এমনটা জানা গেছে। খবর বিবিসির।

চলতি সপ্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের মত উপেক্ষা করে, করোনাভাইরাস মহামারিকালীন বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছেন। এর অংশ হিসেবে, আগামী ১৯ জুলাই থেকে সেদেশে মাস্ক পরা বাধ্যতামূলক থেকে ঐচ্ছিক করা হয়েছে। প্রধানমন্ত্রী বরিস জনসনের এ সিদ্ধান্ত এমন সময় নিয়েছেন, যখন দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়ছে।

বিবিসির খবরে যুক্তরাজ্যের পরিসংখ্যান বিভাগের বরাতে বলা হয়, গত ৩ জুলাই থেকে এ পর্যন্ত করোনার সংক্রমণের হার এর আগের সপ্তাহের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেড়ে গেছে।

এতে দেখানো হয়—

  • ইংল্যান্ডে গত সপ্তাহে করোনার পরীক্ষা করিয়েছেন এমন প্রতি ১৬০ জনে ১ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন, যা এর আগের সপ্তাহে ছিল প্রতি ২৬০ জনে ১ জন।
  • ওয়েলসে গত সপ্তাহে করোনা পরীক্ষা করে প্রতি ৩৪০ জনে একজন আক্রান্ত শনাক্ত হয়েছেন, যা এর আগের সপ্তাহে ছিল প্রতি ৪৫০ জনে ১ জন।
  • উত্তর আয়ারল্যান্ডে গত সপ্তাহে করোনা পরীক্ষা করে প্রতি ৩০০ জনে ১ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন, যা এর আগের সপ্তাহে ছিল প্রতি ৬৭০ জনে ১ জন।
  • স্কটল্যান্ডে গত সপ্তাহে করোনা পরীক্ষা করতে আসা প্রতি ১০০ জনে ১ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন, যা এর আগের সপ্তাহে ছিল প্রতি ১৫০ জনে ১ জন।

উল্লেখ্য, যুক্তরাজ্যে এ পর্যন্ত ৫২ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন প্রায় ১ লাখ ২৮ হাজার মানুষ। এ বছরের শুরু থেকে যুক্তরাজ্যে ব্যাপক হারে করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রম চালু হয়। এছাড়া অন্যান্য বিধিনিষেধের কারণে করোনার সংক্রমণ কমতে থাকে। তবে সম্প্রতি দেশটিতে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব বাড়ছে। বুধবার যুক্তরাজ্যে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩২ হাজারের বেশি। যুক্তরাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ সতর্ক করে দিয়ে বলেছেন, ১৯ জুলাই মাস্ক পরার উপর বিধিনিষেধ উঠে গেলে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যেতে পারে।

আরও পড়ুন

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর