গরম পড়তে না পড়তেই ত্রাহি ত্রাহি রব। কলকাতার গরম যে হারে দিন দিন বাড়ছে তাতে শুধু সিলিং ফ্যানে ঘর ঠান্ডা রাখা দায়। কিন্তু এসি, থেকে কুলার কেনার খরচ মধ্যবিত্ত বাড়ির সবার তো নেই। তাই শখ বা ইচ্ছে থাকলেও কেনা আর হয়ে ওঠে না এয়ার কন্ডিশনার। ফি বছর ঘেমে নিয়ে একসা হতে হয়।