রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

সাপ্তাহিক দর পতনের শীর্ষে মুন্নু ফেব্রিক্স – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৩৯৩ সময় দেখুন
সাপ্তাহিক দর পতনের শীর্ষে মুন্নু ফেব্রিক্স – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৫-০৮ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৬টির বা ৩৬.১৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহজুড়ে দর পতনের শীর্ষে অবস্থান করছে মুন্নু ফেব্রিক্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে মুন্নু ফেব্রিক্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩০.৬০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৫.৫০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৫.১০ টাকা বা ১৬.৬৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে মুন্নু ফেব্রিক্স ডিএসইর সাপ্তাহিক টপটের লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এনআবিসি ব্যাংকের ১২.৪৬ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ১১.৮৯ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১১.৫৪ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ১০.৯৮ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ১০.৫২ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৯.৬৩ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯.২৯ শতাংশ, ট্রাস্ট ব্যাংকের ৯.২৩ শতাংশ এবং ফেডারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.০২ শতাংশ কমেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর