শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ভাজাপোড়া বাদ দিন, জানুন স্বাস্থ্যকর ইফতার সম্পর্কে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১৩৪ সময় দেখুন
ভাজাপোড়া বাদ দিন, জানুন স্বাস্থ্যকর ইফতার সম্পর্কে


শাশ্বতী মাথিন

সারাদিন রোজা রেখে ইফতারের সময় একটু ভাজাপোড়া না খেলে অনেকের যেন রসনার বাসনাই পূরণ হয় না। তবে জিহ্বার এই স্বাদ মেটাতে গিয়ে বিপত্তি ঘটে শরীরের। বদহজম, এসিডিটি, পেট ফোলাভাব, কোষ্ঠকাঠিন্যের ঝামেলায় পড়ে শরীরের হয় ত্রাহি অবস্থা। এতে পরবর্তী দিনের রোজায়ও ব্যাঘাত ঘটে।
তাই ডুবো তেলে ভাজা আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, ছোলা না খেয়ে ইফতারে স্বাস্থ্যসম্মত খাবার রাখার পরামর্শ দেন পুষ্টিবিদরা। এতে পরবর্তী দিনের রোজাগুলোও ভালোভাবে পালন করা যায়।

‘রোজা ভেঙে এমন খাবার খেতে হবে যেন কোনোভাবেই এসিডিটি বা গ্যাসের সমস্যা না হয়। এবার রোজা যেহেতু গরমের মধ্যেই পড়েছে, তাই এই সময় অতিরিক্ত ভাজাপোড়া বা তেলের খাবার খেলে স্বাস্থ্যগত জটিলতা এড়ানো কঠিন। যাদের হার্টের সমস্যা রয়েছে বা যারা ডায়াবেটিসে আক্রান্ত, তাদের ক্ষেত্রে মিষ্টি জাতীয় খাবারও এড়িয়ে চলা ভালো’, বলছিলেন পপুলার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রধান পুষ্টিবিদ নিশাত শারমিন নিশি। ভাজাপোড়ার বদলে ইফতারে স্বাস্থ্যকর খাবারের বিষয়ে পরামর্শ দিয়েছেন এই পুষ্টিবিদ। তার পরামর্শ মতে, ইফতারের জন্য করা আলুর চপ, বেগুনি, পেঁয়াজু ইত্যাদির পরিবর্তে আলু, বেগুন, ডাল ও অন্যান্য সবজি দিয়ে একটি মিশ্র সবজি রান্না করা যেতে পারে। এটি বেশ স্বাস্থ্যসম্মত। এর সঙ্গে একটু ওটস বা চিড়া খেলে একটি ভারি খাবারও খাওয়া হয়। আর ক্যালরি কম হওয়ার কারণে ওজনও বাড়ে না।

ইফতারের খাদ্যতালিকায় রাখা যেতে পারে দই, চিড়া, কলা। এগুলো ভারসাম্যপূর্ণ খাবার। এতে পেট ঠান্ডা থাকে; এসিডিটি বা গ্যাসের সমস্যা প্রতিরোধ হয়।

এই সময় যেকোনো ফল চিনি ছাড়া শরবত বা জুস করে খাওয়া যেতে পারে। এতে শরীর সতেজ থাকে। এ ছাড়া সব ধরনের ফল মিশিয়ে মিক্সড ফ্রুট তৈরি করেও খেতে পারেন। এতেও উপকার পাবেন।

ভাজাপোড়া খাবারের বদলে খাদ্যতালিকায় রাখা যেতে পারে দইয়ের লাস্সি বা বোরহানি। এতে পানিশূন্যতা পূরণ হবে; শরীরও ঠান্ডা থাকবে।

ইফতারে শসার তৈরি রায়তাও রাখতে পারেন। শসাকে কুচি করে কেটে টক দই, অল্প একটু গোল মরিচ, পুদিনা পাতা, পরিমাণমতো লবণ মিশিয়ে রায়তা তৈরি করা যায়। এটি পেট ভরা রাখে এবং গ্যাসের সমস্যা থেকে মুক্তি দেয়।

স্যুপ খেতে পারেন। এতে যেমন পানির চাহিদা পূরণ হয়, তেমনি প্রোটিনও পাওয়া যায়। তবে বাজারের প্যাকেটজাতের বদলে ডিম, সবজি বা মুরগির মাংস দিয়ে ঘরেই তৈরি করে নিন সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত স্যুপ।

এই সময় অনেকেই অতিরিক্ত কষিয়ে ছোলা রান্না করে খান। ছোলা শরীরে শক্তি দেয়। তবে অতিরিক্ত মসলা দিয়ে কষিয়ে রান্না করলে এর খাদ্যগুণ নষ্ট হয়। এর বদলে সিদ্ধ ছোলার সঙ্গে শসা, লবণ, বিভিন্ন ধরনের বাদাম মিশিয়ে খাওয়া যেতে পারে। এটি পুষ্টির চাহিদা পূরণ করবে, শরীরও সুস্থ রাখবে।

সারাবাংলা/এসবিডিই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর