শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

বিএনপি বাঁশি বাজাবার অপেক্ষা করবে না: ফারুক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১১১ সময় দেখুন
বিএনপি বাঁশি বাজাবার অপেক্ষা করবে না: ফারুক


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে দেশের সাধারণ মানুষকে সম্পৃক্ত করে আমরা ফাইনাল খেলব। বাঁশি বাজাবার অপেক্ষা বিএনপি করবে না।’

তিনি বলেন, ‘সেই ফাইনাল খেলার আগে অনুরোধ জানাব, আপনারা (আওয়ামী লীগ) ক্ষমতা ছেড়ে দিন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনুন, সংসদ ভেঙে দিন, অথর্ব নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে বলুন।’

রোববার (২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যুতের মূল্যবৃদ্ধি, চাল, ডাল, তেল এবং কৃষি ও শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করে গণতন্ত্র ফোরাম।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘২০১৪ সালে বাসে আগুন লাগিয়ে, মিছিলে বোমা ফাটিয়ে আপনার (আওয়ামী লীগ) মামলা দিতেন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এখন আর পারবেন না। আমাদের চোখ এখন সামনে দুইটা, কপালে দুইটা।’

তিনি বলেন, ‘এই সরকার স্বাধীনভাবে লেখার কারণে সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেফতার করেছে। তাকে কতক্ষণ কাশিমপুর রাখে তো কতক্ষণ কেরানীগঞ্জে নিয়ে যায়। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। এর মাধ্যমে সাংবাদিকদের একটি বার্তা পৌঁছে দিতে চায় অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী সরকার। সেটা হলো- আপনারা আর লেখালেখি করবেন না, সত্য কথা বলবেন না। কারণ, আপনারা লিখলে তারা আসন্ন নির্বাচন আর করতে পারবে না। জনগণ তাদের আর ভোট দেবে না।’

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পিঠ দেওয়ালে ঠেকেছে মন্তব্য করে ফারুক বলেন, ‘এই সরকার ১৭ জন নিরীহ বিএনপির কর্মীকে গুলি করে হত্যা করেছে। তারা আজকে গণতন্ত্রকে হাতের মুঠোয় রেখে আবার ২০১৪, ২০১৮ এর মতো আরেকটি নির্বাচন করার প্রক্রিয়া শুরু করেছে। তাই ১৭ জনের জায়গায় ১৭ হাজার নেতাকর্মীকে গুলি করলেও আমরা (বিএনপি) রাজপথ ছাড়ব না।’

তিনি বলেন, ‘বাংলাদেশে আর অগণতান্ত্রিক, ভোট চোর, টাকা চোর, লুটেরা, ব্যাংক ডাকাত, রিজার্ভ চোরদের অধীনে নির্বাচন হবে না। তাই রোজার দিনেও আমরা (বিএনপি) আমাদের কর্মসূচি নিয়ে মাঠে আছি। জনগণের স্বাধীনতা রক্ষার জন্য আমরা মাঠে আছি। আমরা মাঠে আছি গরীব মানুষের পক্ষে, আমরা মাঠে আছি এই সরকারের বিরুদ্ধে।’

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আমরা চাই, এদেশের মানুষ মাংস-মাছ না খেলেও যেন অন্তত ডাল-ভাত পেট ভরে খেতে পারে। যে অঙ্গীকার নিয়ে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি, সেই স্বাধীনতার সুফল যেন দেশের ১৮ কোটি মানুষ ভোগ করতে পারে।

আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা (আওয়ামী লীগ) বলেন, আপনারা নাকি মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল। আপনাদের জনগণের কাছে, মুক্তিযোদ্ধাদের কাছে ক্ষমা চাওয়া উচিত। আপনারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল না। আপনারা যদি মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল হয়ে থাকেন, তাহলে, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের সনদ কেন বাতিল করেন? কেন আমাদের ভাতা বন্ধ করেন? মুক্তিযোদ্ধারা কোনো দলের নয়, তারা দেশের।’

আয়োজক সংগঠনের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়ক সাইদুর রহমান, ওয়ার্ড কমিশনার খালেদা আলম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি ভিপি মাসুম, কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

সারাবাংলা/এজেড/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর