শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘শেখ হাসিনা উন্নয়নের মানসিক শক্তি পান পিতার আদর্শ থেকে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১১৮ সময় দেখুন
‘শেখ হাসিনা উন্নয়নের মানসিক শক্তি পান পিতার আদর্শ থেকে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো পরিবারকে হারিয়েও ভেঙে পড়েননি, তিনি জনগণের জন‌্য নিরন্তর উন্নয়ন করে যাচ্ছেন। তিনি প্রত্যেক মানুষকে গৃহহীনমুক্ত করতে চান, শতভাগ শিক্ষিতের জাতি গড়তে চান ও প্রতিটি ঘরে নিরবচ্ছিন্ন বিদ‌্যুৎ দিতে চান। জাতির এসব লক্ষ‌্য বাস্তবায়নে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। জনগণের জন‌্য উন্নয়নের মানসিক শক্তি পান পিতার আদর্শ থেকে।

সোমবার (৩ এপ্রিল) সাঁথিয়ার ভুলবাড়িয়া ইউপি-মাধপুর বাজার রোডের পিএসসি গার্ডার ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, ‘উত্তরাঞ্চলে এখন মঙ্গা নেই। একসময় এই এলাকার মানুষ খাবার পেত না। এই এলাকার মানুষের তখন প্রত‌্যাশা ছিল যেন- দু’বেলা ডাল-ভাত খেতে পারে। শুধু খাবারের অভাব নয়, একসময় এই এলাকার মানুষের জীবনের নিরাপত্তাও ছিল না। জঙ্গিরা মানুষকে পাশবিক নির্যাতন করে ধর্ষণ ও হত‌্যা করতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণ এখন খেতে পারছে, তাদের জীবনের নিরাপত্তা আছে এবং মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছে।’

শামসুল হক টুকু বলেন, ‘জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও জনগণের জন‌্য কাজ করার আকাঙ্ক্ষাই আওয়ামী লীগকে সবসময় উজ্জীবিত রাখে। দলের নেতাকর্মীদের জনগণের প্রতি অনেক দায়-দায়িত্ব আছে। জনগণের যেকোনো বিপদে-আপদে পাশে দাঁড়ানোই আমাদের মহান নেতার শিক্ষা। আমরা রাজনীতি করি জনগণের জন‌্য।’

এদিন সকালে রামচন্দ্রপুর হাপানিয়া দাখিল মাদরাসার চার তলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। ভুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন, সাঁথিয়া আওয়ামী লীগের সভাপতি মো. হাসান আলী খান, ভাইস চেয়ারম‌্যান মো. সোহেল রানা খোকনসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর