শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

চুয়াডাঙ্গার দর্শনায় সাড়ে ৪ কেজি স্বর্নের ২২টি বার সহ চোরাকারবারি আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৯৫ সময় দেখুন
চুয়াডাঙ্গার দর্শনায় সাড়ে ৪ কেজি স্বর্নের ২২টি বার সহ চোরাকারবারি আটক

চুয়াডাঙ্গা:

মহেষপুর ৫৮ বিজিবির টহলদল চুয়াডাঙ্গা জেলার দর্শনা রেলগেট থেকে ৪ দশমিক ৪,১৬ কেজির ২২ টি
স্বর্ণের বার ও মোটর সাইকেল সহ একজনকে আটক করেছে।
বিজিবির উপ অধিনায়ক মেজর সাইফুল ইসলাম জানান (আজ ৫ এপ্রিল) বুধবার দুপুরে গোপন
খবর পেয়ে মহা সড়কের উথলি নামক স্থানে টহলদল অপেক্ষা করছিল। এ সময় সন্দেহ
ভাজন একটি মোটর সাইকেলকে ডাউন দিলে পালিয়ে যাওয়ার চেস্টা করে। বিজিবি মোটরসাইকেলের পিছু নিয়ে দর্শনা রেলগেটের কাছে তাকে আটক করে। আটক
আসামি দামুড়হুদা উপজেলার দর্শনা মোবারক পাড়ার রাজ্জাক খানের ছেলে সাইদ
খান,(বাংলা) (৪০)। পরে তার মোটরসাইকেলের ছিটের নিচ থেকে ২২টি স্বর্নের বার উদ্ধার করা হয়। মহেষপুর ব্যাটালিয়ন বিজিবি-৫৮ অধিনায়ক লেঃ কর্নেল মাদুদ পারভেজ রানা জানান আটক স্বর্নের বাজার মুল্য ৩ কোটি ৭৪ লক্ষ ৮১ হাজার ১৩৫ টাকা ধরে দর্শনা থানায় মামলা করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর