শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

পহেলা বৈশাখ বাঙালির ঐক্যের দিন: জি এম কাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৯৯ সময় দেখুন
পহেলা বৈশাখ বাঙালির ঐক্যের দিন: জি এম কাদের


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলা নববর্ষ উপলক্ষে বাংলা ভাষাভাষিদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে দেওয়া এক বাণীতে এ শুভেচ্ছা জানান তিনি।

জাপা চেয়ারম্যান বলেন, সার্বজনীন বাংলা নববর্ষ ১৪৩০ সমাগত। বাংলা নতুন বছরে দেশবাসীকে আমি অভিনন্দন জানাচ্ছি। এ উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বে বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলা ভাষাভাষিদের প্রতি রইলো শুভেচ্ছা ও ভালোবাসা।

তিনি বলেন, পহেলা বৈশাখ মানেই হচ্ছে, পুরনো, জরাজীর্ণ এবং অশুভকে পেছনে ফেলে নতুন উদ্যমে সামনে এগিয়ে চলা। ব্যর্থতার গ্লানি মুছে সাফল্যের সিঁড়ি বেয়ে বিজয় রথে এগিয়ে চলতে অনুপ্রেরণা যোগায় পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ বাঙালির মহা ঐক্যের দিন। পহেলা বৈশাখ আমাদের ধর্ম, বর্ণ, জাত বা গোত্রের সীমারেখা ভেঙে একসঙ্গে পথ চলতে সাহস জোগায়। সৌহার্দ্য, সম্প্রীতি ও সুন্দরের জয়গানে পহেলা বৈশাখ সংহতি অনুষঙ্গ।

পহেলা বৈশাখের ইতিহাস বর্ণনা করে জিএম কাদের বলেন, মুঘল সম্রাট আকবরের আমলে কর বা রাজস্ব আদায়ের জন্য বাংলা সন গণনা শুরু হয়। কিন্তু, এখন পহেলা বৈশাখ বাঙালির সংস্কৃতি লালন ও বিকাশের অসাধারণ অধ্যায়। আমাদের প্রিয় নেতা প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পহেলা বৈশাখকে বাঙালির প্রাণের উৎসবে পরিণত করতে দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করেন। এরপর থেকে বাংলাদেশে পহেলা বৈশাখ মানেই রঙিন উৎসবে বাঙালির প্রাণের সঞ্চার। এ মহালগ্নে হুসেইন মুহম্মদ এরশাদকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি। বাংলা নববর্ষে সবার উন্নতি ও কল্যাণ কামনা করছি।

সারাবাংলা/ এ এইচ এইচ/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর