শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

লাইফ সাপোর্টে পঙ্কজ ভট্টাচার্য

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ১০৪ সময় দেখুন
লাইফ সাপোর্টে পঙ্কজ ভট্টাচার্য


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্যকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তিনি অসুস্থ হয়ে গত বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি হন।

শনিবার (২২ এপ্রিল) হেলথ অ্যান্ড হোপ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ডা. লেনিন চৌধুরী।

সারাবাংলাকে তিনি জানান, গত পরশু বৃহস্পতিবার (২০ এপ্রিল) গুরুত্বর অসুস্থ অবস্থায় তাকে হেলথ অ্যান্ড হোপ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে আসা হয়। তার চিকিৎসা চলছে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বর্তমানে অবস্থা কিছুটা উন্নতির দিকে। তবে বলার মতো কিছু নেই। তিনি ডা. কামরুল হুদার অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

১৯৩৯ সালের ৬ আগস্ট চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহন করেন পঙ্কজ ভট্টাচার্য। বাবা শিক্ষক ও মা মনি কুন্তলা দেবী। ষাটের দশকে স্বৈরাশাসক আইয়ুব-ইয়াহিয়া বিরোধী ছাত্র সংগ্রামে রাজপথের এক অগ্রসৈনিক ছিলেন পঙ্কজ ভট্টাচার্য। পেয়েছেন জাতির জনক বঙ্গবন্ধুর নিবিড় সান্নিধ্যও।

স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলনে সক্রিয় থেকেছেন পঙ্কজ ভট্টাচার্য। মহান মুক্তিযুদ্ধে একজন সংগঠক হিসেবে তার ছিল অনন্য ভূমিকা। ৮৪ বছর বয়সী এই বর্ষিয়ান নেতা করোনার পর থেকেই শ্বাস-প্রশাসজনিত সমস্যায় ভুগছিলেন। এমনকি তাকে অস্ত্রোপচার পর্যন্ত করতে হয়েছে।

সারাবাংলা/জেআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর