মুম্বই: কেন আমার আগে পিছনে ঘুরছ… ! বলিউডের জনপ্রিয় গানের তালে জামাইবাবু ও তাঁর শ্যালিকার নাচ এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷ ভিডিওতে দেখা যাচ্ছে, ‘কিউ আগে পিছে ডোলতে হো’ সুপারহিট হিন্দি গানে শ্যালিকার হাত ধরে নাচছেন জামাইবাবু ৷
জামাইবাবু এবং শ্যালিকার রসায়নটা ভারতীয় সংস্কৃতিতে বরাবরই একটা আলাদা মাত্রা রয়েছে ৷ তাই এমন একটা ভিডিও ভাইরাল না হয়ে যায় কোথায় ৷ জামাইবাবুর কাছে শ্যালিকারা বরাবরই ‘প্যাম্পারড’ ৷ তাই শ্যালিকার অনুরোধকে আর না করতে পারেননি জামাইবাবু ৷ নাচের সময় হয়তো একটু আড়ষ্টই দেখিয়েছে তাঁকে ৷ কিন্তু শ্যালিকা যে ডান্সে ‘এক্সপার্ট’ ৷ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই একেবারে বুলেটের গতিতে ভাইরাল ৷
Published by:Siddhartha Sarkar
First published: