কলকাতা: যাঁদের আইফোন রয়েছে, তাঁদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর। আইফোনের ব্যাটারি নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন থাকে। একটি ফোনের ব্যাটারি হল তার প্রধান উপাদান। ফোনের ব্যাটারি কতক্ষণ চলবে, তা নির্ভর করে ব্যবহারের ওপর।
কেউ যদি ফোনে শুধুই মেসেজিং অ্যাপ ব্যবহার করেন, তাহলে ব্যাটারি বেশি দিন চলে। অন্য দিকে, এতে গেম খেললে ব্যাটারি ব্যাকআপ কমে যায়। কিন্তু যদি কারও ফোন খুব পুরনো না হয় এবং এর ব্যাটারি ভাল ব্যাকআপ না দেয়, তাহলে ব্যাটারি নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এক নজরে দেখে নেওয়া যাক আইফোনের ব্যাটারি চেক করার উপায়।
আরও পড়ুন- মাত্র ১০ মিনিট ফোন হ্যাং, গায়েব ১ লাখ টাকা! এই অ্যাপ ভুলেও ডাউনলোড করবেন না
অ্যাপল তার স্মার্টফোন আইফোনে একটি ইনবিল্ট ফিচার প্রদান করে, যাতে ব্যবহারকারীরা খুব সহজেই ব্যাটারির হেলথ চেক করতে পারেন এবং ব্যাটারির পরিবর্তন প্রয়োজন কি না তা জানতে পারেন।
এই ফিচারটি খুব সহজেই ব্যবহার করা সম্ভব। এর মাধ্যমে ইউজাররা খুব সহজেই আইফোনের ব্যাটারি চেক করতে পারবেন। এক নজরে দেখে নেওয়া যাক আইফোনের এই ইনবিল্ট ফিচার ব্যবহার করে ব্যাটারি চেক করার উপায়।
অ্যাপলের সাপোর্ট পেজ অনুযায়ী, সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটারির হেলথের অবনতি ঘটে, যা সব ধরনের ফোনের ব্যাটারির ক্ষেত্রেই ঘটে। ব্যাটারির চার্জ সার্কল যেমন শেষ হতে শুরু করে, তেমনই ব্যাটারির ব্যাকআপও কম হতে থাকে। তাই আইফোনে এই ইনবিল্ট ফিচার ব্যবহার করে ব্যাটারির হেলথ চেক করা সম্ভব।
আরও পড়ুন- স্ক্রিন সবচেয়ে বড়, স্পোর্টস মোড ১১০-এরও বেশি! দেশে এল Fastrack Revoltt FS1 Pro
এমন পরিস্থিতিতে ফোনের খারাপ ব্যাটারি যথাসময়ে প্রতিস্থাপন করা প্রয়োজন যাতে ফোনের কর্মক্ষমতা বজায় থাকে। অ্যাপলের তরফে জানানো হয়েছে যে শুধুমাত্র একটি ভাল ব্যাটারিই আইফোনকে ‘পিক পারফরমেন্স’ দিতে পারে।
তাহলে ইউজাররা কী ভাবে বুঝবেন আইফোনের ব্যাটারি ভাল না খারাপ? আসলে, এটি জানার জন্য আইফোনের ভিতরেই ইনবিল্ট ফিচার পাওয়া যায়।
এর জন্য, ইউজারদের আইফোনের সেটিংসে যেতে হবে এবং ‘ব্যাটারি’ অপশনে ক্লিক করতে হবে। এর পরে ইউজারদের ‘ব্যাটারি অ্যান্ড চার্জিং’ অপশনে ক্লিক করতে হবে।
এটি করলে, ব্যাটারির হেলথ, চার্জিং এবং কর্মক্ষমতা সম্পর্কিত সমস্ত তথ্য ডিসপ্লেতে দেখা যাবে। এই ফিচারটি ইউজারদের ব্যাটারি পরিবর্তন করতে হবে কি না তাও জানিয়ে দেবে।
একটি সাধারণ আইফোনের ব্যাটারি ৫০০টি চার্জিং সার্কলের জন্য তার ক্ষমতার ৮০% ধরে রাখতে পারে। এর পর ব্যাটারির ক্ষমতা কমতে থাকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPhone