শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

৫০ কেজি গাঁজা উদ্ধার দুইজন মাদক ব্যবসায়ীসহ প্রাইভেটকার আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১০৬ সময় দেখুন
৫০ কেজি গাঁজা উদ্ধার দুইজন মাদক ব্যবসায়ীসহ প্রাইভেটকার আটক

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকার যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি হতে রাউজান এলাকার দিকে নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ০৪ মে ২০২৩ইং তারিখ রাত ২২১০ ঘটিকায় বর্ণিত স্থানে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এ সময় একটি সন্দেহজনক প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে উক্ত প্রাইভেটকার হতে নেমে ২জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা উক্ত প্রাইভেটকারসহ আসামী মোঃ এলতাজ উদ্দীন এবং মোহাম্মদ রাসেলদ্বয়কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তাদের হেফাজতে থাকা উক্ত প্রাইভেটকার হতে আসামীদের দেখানো ও সনাক্তমতে ০৪টি প্লাষ্টিকের বস্তার ভিতর হতে মোট ৫০ কেজি গাঁজা উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য (গাঁজা) ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে পরবর্তীতে রাউজান, চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৭ লক্ষ ৫০ হাজার টাকা।

উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামী এলতাজউদ্দিন এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার ভুজপুর থানায় ০১টি এবং গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ রাসেল এর বিরুদ্ধে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানায় ০১টি মাদকদ্রব্য সংক্রান্ত মামলা পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর