বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

নারী জনগোষ্ঠীর জীবিকায়নে আইসিটি কর্মসূচি বাস্তবায়িত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৭ মে, ২০২৩
  • ১২৬ সময় দেখুন
নারী জনগোষ্ঠীর জীবিকায়নে আইসিটি কর্মসূচি বাস্তবায়িত


সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ::

পটুয়াখালীর গলাচিপায় করোনা পরবর্তী সময়ে নারী জনগোষ্ঠীকে জীবিকায়ন ও ডিজিটাল তথ্যসমৃদ্ধ নাগরিক গড়ে তুলতে আই সি টি প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করে সিডফ।

গত ২০২২ সালের আগষ্ট মাসে আইসিটি প্রকল্পের আওতায় ১২ জন করে প্রশিক্ষনার্থীকে মোট ১৮ টি ব্যাচের মাধ্যমে ব্যাসিক কম্পিউটার প্রশিক্ষন দিয়ে কম্পিউটারে দক্ষ কর্মী হিসাব প্রস্তুত করেছে সেজুতি হেলথ্ এন্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কতৃপক্ষ। এই প্রশিক্ষণ কর্মসূচিতে দক্ষ প্রশিক্ষক মোঃ মেহেদী হাসান ও সিমা আক্তার দ্বারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদানের ব্যাবস্থা করা হয়েছে।

গত এক বছরে প্রায় দুই শতাধিক নারী শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী তৈরি করতে সক্ষম হয়েছে এবং প্রশিক্ষণ চলমান রয়েছে।শিক্ষিত বেকার মহিলাদের অগ্রাধিকার প্রদানসহ আগ্রহী ছাত্রীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের কর্মসংস্থান এবং যোগাযোগ প্রযুক্তি নির্ভর করে উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

এ বিষয় প্রকল্প বাস্তবায়নকারি প্রতিষ্ঠান ‘সেজুতি হেলথ্ এন্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ এর নির্বাহী পরিচালক মোঃ শাহিন মিয়া বলেন, “বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণের কারনে বিশ্বে আমল পরিবর্তন হয়েছে। এই দুর্যোগ উপেক্ষা করে গতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে নারী জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার প্রশিক্ষন অতিব জরুরি।এই লক্ষ্যে আমার প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে”।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর