বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

রুশ ভ্যাকসিন উৎপাদন করবে ভারতের সিরাম ইনস্টিটিউট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩৪৬ সময় দেখুন
রুশ ভ্যাকসিন উৎপাদন করবে ভারতের সিরাম ইনস্টিটিউট


আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের শীর্ষ ভ্যাকসিন উৎপাদক প্রতিষ্ঠান ভারতের সিরাম ইনস্টিটিউট রাশিয়ার করোনাভাইরাস ভ্যাকসিন স্পুটনিক ভি বাণিজ্যিক উৎপাদনের অনুমতি পেয়েছে। আগামী সেপ্টেম্বরেই স্পুটনিক ভি প্রথম চালান বাজারে ছাড়বে প্রতিষ্ঠানটি। এনডিটিভির খবর।

রুশ প্রতিষ্ঠান আরডিআইএফ এক বিবৃতিতে জানিয়েছে, ভারতে প্রতি বছর স্পুটনিক ভি ভ্যাকসিনের ৩০ কোটি ডোজ উৎপাদনের লক্ষ্য রয়েছে তাদের। ইতিমধ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তিগত আদানপ্রদান শুরু হয়েছে। এ বছরের সেপ্টেম্বর নাগাদ সেরাম ইনস্টিটিউট ভ্যাকসিনের প্রথম ব্যাচ বাজারে ছাড়বে।

উল্লেখ্য, ভারতে ডা. রেড্ডিস ল্যাবরোটরিজ রুশ প্রতিষ্ঠানের সঙ্গে স্পুটনিক ভি উৎপাদনের প্রথম চুক্তি করে। সে চুক্তি অনুযায়ী ডা. রেড্ডিস ল্যাবরোটরিজ হায়দ্রাবাদে স্বল্প পরিসরে স্পুটনিক ভি উৎপাদন করছে। তবে সিরাম ইনস্টিটিউট বিশ্বের সর্ববৃহৎ উৎপাদক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের কারখানায় বছরে কয়েক কোটি ভ্যাকসিন উৎপাদন সম্ভব।

মস্কোর গামালিয়া ইনস্টিটিউটের উদ্ভাবিত স্পুটনিক ভি ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার ২১ দিন পর দ্বিতীয় ডোজ নিতে হয়। ভ্যাকসিন সংরক্ষণ করতে হয় দুই থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। করোনাভাইরাসের বিরুদ্ধে এর কার্যকারিতাও ৯০ শতাংশের বেশি বলে দাবি করা হচ্ছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর