শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় মাদকসেবির এক বছরের কারাদণ্ড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৯৬ সময় দেখুন
চুয়াডাঙ্গায় মাদকসেবির এক বছরের কারাদণ্ড – Corporate Sangbad


আইন-আদালত

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় বাবুল শেখকে (৪৭) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। ভারতীয় নেশা জাতীয় নিষিদ্ধ বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সাজা দেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়া।

বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সাজাপ্রাপ্ত বাবুল শেখ দৌলতদিয়াড় দক্ষিণ পাড়ার মৃত দাউদ আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে বাবুল শেখের বাড়িতে অভিযান চালিয়ে ২ অ্যাম্পুল ভারতীয় নেশা জাতীয় নিষিদ্ধ বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে আটক করে।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়া ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাবুল শেখকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ’ টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক শামীম ভুইয়া বলেন, বাবুল শেখ একজন মাদকসেবি এবং দীর্ঘদিন ধরে মাদকসেবন করে আসছিলো। বৃহস্পতিবার গোপণ সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর