শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

নোবেলের মাদকাসক্তির পেছনে কয়েকজন শিল্পী ও এয়ার হোস্টেজ দায়ী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২০ মে, ২০২৩
  • ৯৩ সময় দেখুন
নোবেলের মাদকাসক্তির পেছনে কয়েকজন শিল্পী ও এয়ার হোস্টেজ দায়ী


ডেস্ক রিপোর্ট::  গায়ক মাইনুল আহসান নোবেলের সাবেক স্ত্রী মেহরুবা সালসাবিল মাহমুদ অভিযোগ করে বলেছেন, নোবেলের মাদকাসক্তির পেছনে কয়েকজন শিল্পী ও আন্তর্জাতিক রুটে চলাচল করা বিমানের এয়ার হোস্টেজ জড়িত। তারাই নোবেলকে মাদক সাপ্লাই দিতেন।

শনিবার (২০ মে) দুপুরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নোবেলের সাবেক স্ত্রী এসব কথা বলেন।

নির্যাতন ও ডিবিতে আসার বিষয়ে সালসাবিল বলেন, নোবেল মাদকসেবন করে বাসায় এসে আমাকে নির্যাতন করতো। একদিন জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ কল দিয়ে পুলিশ ডাকি। তারা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। নোবেল সেই পুলিশ সদস্যদের সামনে স্বীকার করে মাদক সেবনের কারণে আমাকে মারধর করেছে। এরপর আমি গুলশান থানায় সাধারণ ডায়েরি করি। যদিও পরে আইনগত ব্যবস্থা নেয়নি।

এমনকি এসব বিষয় নিয়ে নোবেলের সাবেক স্ত্রী কথা বলায় তাকে বিভিন্ন নম্বর থেকে হুমকি দেওয়া হতো। তবে জড়িত কারও নাম প্রকাশ করেননি নোবেলের স্ত্রী।

নোবেলের সাবেক স্ত্রী আরও বলেন, আজ ডিবি পুলিশের কাছে মৌখিক অভিযোগ দিয়েছি। তারা পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তারা।

এর আগে দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নিতেন গায়ক মাইনুল আহসান নোবেল। টাকা নিয়ে তিনি গান গাইতে যেতেন না। এমন এক অভিযোগে মামলা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর