শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

ইবির পরিবহনে রুটসহ নাম চায় শিক্ষার্থীরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২১ মে, ২০২৩
  • ৯৪ সময় দেখুন
ইবির পরিবহনে রুটসহ নাম চায় শিক্ষার্থীরা


ইবি করেসপন্ডেন্ট

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহনগুলোতে রুট উল্লেখসহ নাম সংযুক্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। রোববার (২১ মে) এ দাবিতে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেনের কাছে তারা স্মারকলিপি দেন।

অধ্যাপক ড. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিক্ষার্থীদের দাবিটি যৌক্তিক। স্মারকলিপি আমলে নিয়ে নামকরণ সংক্রান্ত ফাইলটি আমরা উর্ধ্বমুখি করে দিয়েছি। ভিসি স্যার অনুমোদন দিলে আমরা বাস্তবায়নে কাজ করব।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে কুষ্টিয়া/ঝিনাইদাহ জেলাতে অবস্থান করি। ক্যাম্পাসের ক্লাস করার জন্য আসতে অথবা পুনরায় ফিরে যেতে আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের পরিবহনের ওপর নির্ভর করতে হয়। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসগুলোর কোনো নাম না থাকায় আমরা শিক্ষার্থীরা অনেক সময় সঠিক বাস চিহ্নিত করতে পারি না।

তারা আরও বলেন, চিহ্নিত করতে না পারার কারণে আমরা ভুল বাসে উঠে পড়ি এবং সঠিক গন্তব্যে পৌঁছাতে বিলম্ব করে ফেলি। যেটা আমাদের জন্য অনেক ভোগান্তির কারণ। বাসগুলোতে রুটসহ নামকরণ করা থাকলে আমাদের এই ভোগান্তিটা দূর হতো। অতিদ্রুত আমাদের নিজস্ব বাসগুলোতে নামকরণ এবং অন্যান্য ভাড়া করা বাসগুলোতে প্ল্যাকার্ডের মাধ্যমে রুট উল্লেখ করে সমস্যা সমাধানের দাবি জানাচ্ছি।

সারাবাংলা/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর