শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

চবি’র এ ইউনিটের ফল প্রকাশ, ৫৫ শতাংশ ফেল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২২ মে, ২০২৩
  • ১১৪ সময় দেখুন
চবি’র এ ইউনিটের ফল প্রকাশ, ৫৫ শতাংশ ফেল


চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের আওতায় বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত সকল বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় শতকরা ৫৫ ভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

সোমবার (২২ মে) সকাল সাড়ে ১১টায় এ ফলাফল প্রকাশিত হয়।

ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট‌ (https://admission.cu.ac.bd) ও বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজে (University of Chittagong) দেখা যাবে।

এ ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন ৪০ নম্বর পেয়ে পাস করেছেন ২৬ হাজার ৯০৭ জন শিক্ষার্থী। যা পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৪৫ দশমিক ২২ ভাগ। সর্বনিম্ন ৪০ নম্বর না পেয়ে অকৃতকার্য হয়েছেন ৩২ হাজার ৫৯৫ জন শিক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ৫৪ দশমিক ৭৮ ভাগ। ওএমআর শিট বাতিল হয়েছে ৫৯৭টি।

সারাবাংলাকে এসব তথ্য জানান এ ইউনিটের ভর্তি পরীক্ষার সাব-কোঅর্ডিনেটর প্রফেসর ড. রাশেদ মোস্তফা।

এ ইউনিটের ভর্তি পরীক্ষা বাংলা, ইংরেজি এবং পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন ও গণিত থেকে যে কোনো তিনটি বিষয়ের উপর মোট ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএর ওপর ২০ নম্বর বরাদ্দ ছিল। সবমিলিয়ে ১২০ নম্বরের উপর মেধাতালিকা প্রস্তুত করা হয়।

উল্লেখ্য, এ ইউনিটের এবারে ভর্তি পরীক্ষায় মোট ৫৯ হাজার ৫০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১৬ ও ১৭ মে।

সারাবাংলা/এইচএফ/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর