বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

পাকিস্তানে বাসে বিস্ফোরণ, ৬ চীনা নাগরিকসহ নিহত ১০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৩৪৮ সময় দেখুন
পাকিস্তানে বাসে বিস্ফোরণ, ৬ চীনা নাগরিকসহ নিহত ১০


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানে একটি বাসে বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে। এর মধ্যে ছয়জন চীনের নাগরিক ও দুইজন পাকিস্তানের সেনা সদস্য রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স ও আলজাজিরা।

বুধবার (১৪ জুলাই) পাকিস্তানের উত্তরাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে একটি বাসে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এটি তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয় যে, রাস্তার মধ্যে থাকা নাকি বাসের ভিতরে কোনো ডিভাইস থেকে এই বিস্ফোরণটি ঘটেছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে বাসটি গভীর খাদে পড়ে যায়। এতে করে ক্ষয়ক্ষতির সংখ্যা বেড়ে গেছে। এ ঘটনায় একজন চীনা ইঞ্জিনিয়ার ও পাকিস্তানের সৈন্য নিখোঁজ রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্স’কে জানান, এ ঘটনায় উদ্ধার অভিযান চালাতে রাষ্ট্রের সকল যন্ত্র একসঙ্গে কাজ শুরু করেছে। আহতদের এয়ার অ্যাম্বু্লেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, এ ঘটনায় ছয়জন চীনা নাগরিক, একজন আধাসামরিক বাহিনীর সদস্য ও একজন স্থানীয় নাগরিক নিহত হয়েছেন। এছাড়াও একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

দেশটির হাজারা অঞ্চলের ঊর্ধ্বতন এক প্রশাসনিক কর্মকর্তা রয়টার্স’কে বলেন, বাসটিতে ৩০ জনেরও বেশি চীনা ইঞ্জিনিয়ার ছিল। যাদের উপার কোহিস্তান নামক এলাকায় দাসু বাঁধ নির্মাণের স্থানে নিয়ে যাওয়া হচ্ছিল।

দাসু জলবিদ্যুৎ প্রকল্পটি চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের (সিপিসি) অংশ। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় পাকিস্তানের দক্ষিণাঞ্চলের গাদ্দার সমুদ্র বন্দরের সঙ্গে চীনের পশ্চিমাঞ্চলকে সংযুক্ত করার লক্ষ্যে ৬৫ বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করেছে বেইজিং। সেই পরিকল্পনার অংশ হিসেবে দাসু জলবিদ্যুৎ প্রকল্পটি নির্মাণ করা হচ্ছে।

গত কয়েক বছর ধরে পাকিস্তানি নির্মাণ শ্রমিকদের সঙ্গে চীনা ইঞ্জিনিয়াররা দাসু জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করছেন। ঠিক এমন একটি এলাকায় এই বিস্ফোরণের ঘটনাটি ঘটল।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর