শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘অনুমতি নিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ পৃথিবীর কোথাও হয় না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১০৯ সময় দেখুন
‘অনুমতি নিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ পৃথিবীর কোথাও হয় না’


রাজশাহী: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সংবিধান কাটছাঁট করার পরেও যতটুকু অধিকার আছে, সেই অধিকারটি হচ্ছে বিরোধী দলের কথা বলার অধিকার, সমাবেশ করার অধিকার। এটা গণতান্ত্রিক অধিকার। পুলিশের অনুমতি নিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ পৃথিবীর কোথাও হয় না। আমাদের নেতারা তার পরেও শান্তিপূর্ণভাবে চেষ্টা করেছে।’

বৃহস্পতিবার (২৫ মে) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, পুলিশ ও গোয়েন্দা বাহিনীর দ্বারা অন্যায়ভাবে গ্রেফতার ও পুলিশি হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘রাজশাহী মহানগরীতে বিএনপির পদযাত্রা ছিল। এই পদযাত্রাকে বানচাল করা জন্য পথে পথে মোড়ে মোড়ে লোকালয়ে ১৪৪ ধারা জারি করেছে। তারা অফিসটাকে ঘিরে রেখেছিল। আজকে সারাদেশের মানুষ ফুঁসে উঠছে। ১৪ বছর ধরে অবৈধ ক্ষমতার রাজদণ্ড হাতে নিয়ে শেখ হাসিনা যে অনাচার, অবিচার, গণতন্ত্র হত্যা, বিরোধীদল শূন্য পরিস্থিতি তৈরি করছে। সেটার অবসান চাই। শেখ হাসিনার শাসনের আমরা অবসান চাই। সেখানে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। জনগণ যাকে ভোট দেবে তিনি নির্বাচিত হবেন।’

তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রীকে (খালেদা জিয়া) যখন পদ্মা সেতু থেকে টুস করে নদীতে ফেলে দিতে চেয়েছেন, ড. ইউনুসকে যখন চুবাতে চেয়েছেন। তখন সবাই কোথায় ছিলেন। জাতীয় সংসদের ভেতরে দাঁড়িয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছিল, তখন তো কোনো কথা ওঠেনি। চাঁদের বক্তব্য আমরা দলীয় ফোরামে আলোচনা করে আপনাদের জানাব।’

চাঁদ ইস্যুতে বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘চাঁদকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। এই ব্যপারে আমরা কোন সিদ্ধান্ত দিতে পারবো না। এটা আদালতের ব্যাপার।’

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈষা, সদস্য সচিব মামুনুর রশিদসহ জেলা ও মাহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর