বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :

ফের পেছাল চবি ভর্তি পরীক্ষা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৩২৮ সময় দেখুন
ফের পেছাল চবি ভর্তি পরীক্ষা


চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ফের পেছানো হয়েছে। নতুন নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হয়ে ৫ নভেম্বর পর্যন্ত চলবে।

বুধবার (১৪ জুলাই) রাত সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এস এম সালামত উল্ল্যা ভূঁইয়া সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক সালামত উল্ল্যা ভূঁইয়া বলেন, চলমান করোনার পরিস্থিতি বিবেচনা করে ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হয়ে ৫ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা চলবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপাতত আর কোনো সিদ্ধান্ত পরিবর্তন হয়নি।

ভর্তি পরীক্ষার নতুন সূচি—

  • ২৭ ও ২৮ অক্টোবর কলা অনুষদ ‘বি’ ইউনিট,
  • ২৯ অক্টোবর ব্যবসায় প্রশাসন অনুষদ ‘সি’ ইউনিট,
  • ৩০ ও ৩১ অক্টোবর সমাজবিজ্ঞান অনুষদ ‘ডি’ ইউনিট,
  • ১ ও ২ নভেম্বর বিজ্ঞান অনুষদ ‘এ’ ইউনিট,
  • ৫ নভেম্বর ‘বি-১’ ও ‘ডি-১’ উপ-ইউনিট

এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান সারাবাংলাকে বলেন, করোনা পরিস্থিতি বিবেচনা করে ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বি ইউনিটে ২২ ও ২৩ জুন, ডি ইউনিটে ২৪ ও ২৫ জুন, এ ইউনিটে ২৮ ও ২৯ জুন, সি ইউনিটে ৩০ জুন, বি-১ও ডি-১ উপ-ইউনিটে ১ জুলাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। পরে করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনা করে ভর্তি পরীক্ষার তারিখ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০ আগস্ট থেকে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

সারাবাংলা/সিসি/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর