বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১২১ সময় দেখুন
পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু


মো.সফিকুল আলম দোলন, জেলা প্রতিনিধি,পঞ্চগড় ::

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে সোহান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৪ জুন) দুপুরে সদর উপজেলায় কামাত কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট গোয়ালপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। সোহান একই এলাকার জাকির হোসেনের ছেলে। সে গোয়ালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করতো।

কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান জানান, রোববার (৪ জুন) দুপুরে স্কুল থেকে বাড়িতে ফিরে প্রতিবেশী শিশুদের সাথে বাড়ি থেকে বেশ কিছু দূরের একটি পুকুরে গোসলকরতে নামে সোহান। সাঁতার না জানায় সে পুকুরের গভীর পানিতে তলিয়ে গিয়ে হাবুডুবু খেতে থাকে।

স্থানীয় এক ব্যক্তির চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ মিঞা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের
করা হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর