রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

সংলাপ নিয়ে আমির হোসেন আমুর বক্তব্য ব্যক্তিগত: তথ্যমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১১০ সময় দেখুন
সংলাপ নিয়ে আমির হোসেন আমুর বক্তব্য ব্যক্তিগত: তথ্যমন্ত্রী


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর বক্তব্য তার ব্যক্তিগত অভিমত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, এ বক্তব্য নিয়ে আওয়ামী লীগের দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি। এমনকি ১৪ দলেও আলোচনা হয়নি।

বুধবার (৭ জুন) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

গতকাল মঙ্গলবার (৬ জুন) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ১৪ দল আয়োজিত জনসভায় আমুর হোসেন আমু বলেছিলেন, বিগত সময় যেমন জাতিসংঘ তারানকো সাহেবকে পাঠিয়েছিলেন। আমাদের দুই দলকে নিয়ে বসে একসঙ্গে মিটিং করেছেন। আজও প্রয়োজনে এই ধরনের জোরাজুরি না করে জাতিসংঘের পক্ষ থেকে প্রতিনিধি আসুক। আমরা বিএনপির সঙ্গে মুখোমুখি বসে আলোচনা করে দেখতে চাই- অবাধ, সুষ্ঠু নির্বাচন করার বাধা কোথায়? কীভাবে সেটা নিরসন করা যায়। এটা আলোচনার মধ্য দিয়েই সুরাহা হতে পারে। অন্য কোনো পথে নয়।

আমির হোসেন আমুর এমন বক্তব্যের ব্যাপারে তথ্যমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, সংলাপ নিয়ে বক্তব্যটি তার (আমির হোসেন আমু) ব্যক্তিগত। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। তারা নির্বাচনের রেফারি। তারা যদি সংলাপে ডাকে আমরা যাব। নির্বাচন কমিশনকে সরকার সব ধরনের সহযোগিতা করবে। আমরা চাই বিএনপিসহ সকল দল নির্বাচনে অংশ নেবে।
বিএনপি নির্বাচনকে ভয় পায়। মানুষ পুড়িয়ে হত্যা করেছে। তারা নির্বাচনকে ভয় পায়। ফখরুল সাহেব হয়তো সেটাই বলেছেন। তবে এবার সেটি করা সম্ভব হবে না। বিদেশিদের কাছে এসব বলতে পারবে না।

বিএনপির কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, বিএনপির উদ্দেশ্য নির্বাচন ভণ্ডুল করা। বিএনপি সন্ত্রাসী দল। আদালতের রায়ে সিল মারা সন্ত্রাসী রাজনৈতিক দল। যারা মানুষের ওপর, পুলিশের ওপর হামলা চালায়। যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপরে হামলা চালিয়েছে। তাদের হামলায় অনেক নেতা নিহত-আহত হয়েছেন। তাদের হামলায় বিচারক নিহত হয়েছেন। তাদের পৃষ্ঠপোষকতায় দেশের ৫০০ স্থানে বোমা হামলা হয়েছে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে
কোকোর মৃত্যুতে সহানুভূতি জানাতে দরজায় দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ দরজা খোলেনি তারা। তাদের সঙ্গে কি আলোচনা করা যায়?

নির্বাচনে যেতে বিএনপি খালেদা জিয়ার মুক্তি চাইলে সরকার কী করবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চাইলেই তো মুক্তি দিতে পারবে না। কারণ তিনি দণ্ডপ্রাপ্ত আসামি।

আগামী নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, আগামী নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে বর্তমান সরকার। প্রধানমন্ত্রীই থাকবেন সরকারপ্রধান। যেমন ভারত, যুক্তরাষ্ট্রের সরকার করে থাকে। তবে সেই সরকারের আকার কী হবে তা প্রধানমন্ত্রীর এখতিয়ার।

আরও পড়ুন

সারাবাংলা/জেআর/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর