রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

বিএনপি নেতা মজনুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১১০ সময় দেখুন
বিএনপি নেতা মজনুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

বুধবার (৭ জুন) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি কাকরাইল ঘুরে ফকিরাপুল হয়ে পুনরায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, ‘গায়েবি মামলা দিয়ে বিএনপি নেতাদের কারাবন্দি করা হচ্ছে। মামলায় জামিন পেলেও জেল গেট থেকে আবারও আটক করা হচ্ছে। বিএনপি নেতা মজনুকে গ্রেফতারে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তাকে রাতের আঁধারে বাসা থেকে আটক করা হয়। পরে মজনু জামিন পেলেও জেল গেট থেকে আবারও আটক করা হয়।’

তিনি বলেন, ‘কতজনকে আটক করবেন। জেলে তো আর জায়গা হচ্ছে না। আপনারা তো (সরকার) আজ গোটা দেশকেই কারাগার বানিয়ে ফেলেছেন। জাতি এই বন্দিদশা থেকে মুক্তি চায়। জনগণকে মুক্ত করতেই বিএনপির আন্দোলন। তারেক রহমানের নেতৃত্বে জনতার ঐক্যবদ্ধ চলমান আন্দোলনেই এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটবে।’

বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ইউনূস মৃধা, মোশাররফ হোসেন খোকন, আবদুস সাত্তার, তানভীর আহমেদ রবিন, লিটন মাহমুদ, নগর বিএনপি নেতা আরিফুর রহমান নাদিম, লতিফূল্লা জাফরু, আকবর হোসেন নান্টু, কমিশনার মীর হোসেন মীরু, জুম্মন মিয়া, আবদূল আজিজ, এম এ হান্নান, সাইফুল্লা খালিদ রাজন, নাদিয়া পাঠান পাপন প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর