বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
​নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি ও আওয়ামীলীগ নেতার নেতৃত্বে কুপিয়ে জখম ভূঞাপুরে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী চাচা সালাম পারভেজ ফকির বাকলিয়া থানার সাঁড়াশি অভিযান: ১৬ মামলার আসামি মুরাদসহ ৩ জন গ্রেফতার Isha Rikhi Apologises In FIRST Statement After Bigg Boss 20 Eivction: ‘Not Easy For Me’ | Television News From days without food to CWG gold: Ashmita Dey now faces India’s 32-year judo wait at Asian Games | Asian Games 2026 News ‘পলাতক’ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক ১৯৯ দিনে হাম ও হামের উপসর্গে মৃত্যু ১১০৪ বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News

করোনার তৃতীয় ঢেউয়ের প্রথম পর্যায়ে বিশ্ব: ডব্লিউএইচও প্রধান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৩২৮ সময় দেখুন
করোনার তৃতীয় ঢেউয়ের প্রথম পর্যায়ে বিশ্ব: ডব্লিউএইচও প্রধান


আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শেষে বিশ্বে তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ড. টেড্রস আধানম গেব্রিয়াসুস।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিশ্ব স্বাস্থ্য সংস্থার বুলেটিনে সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, দুর্ভাগ্যজনক যে, করোনাভাইরাসের তৃতীয় ঢেউ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা বর্তমানে প্রথম পর্যায়ে রয়েছি।

তিনি জানান, চার সপ্তাহ ধরে বিশ্বজুড়ে করোনার সংক্রমণ বাড়ছে। করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমণ ইতিমধ্যে বিশ্বের ১১১টি দেশে শনাক্ত হয়েছে। সামনের দিনগুলোতে এ ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব আরও বাড়বে।

তিনি বলেন, শুধু ভ্যাকসিন এই মহামারি নিয়ন্ত্রণ করতে পারবে না। বিশ্বের বহু দেশ ইতিমধ্যে দেখিয়েছে, কঠোর বিধিনিষেধ জারি থাকলে মহামারি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

এর আগে বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছিলেন, বিধিনিষেধ শিথিল এবং প্রমাণিত জনস্বাস্থ্য ব্যবস্থার অসামঞ্জস্য ব্যবহারের ফলে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার ঘটছে। এতে সংক্রমণ সংখ্যা ও মৃত্যু উভয়ই বাড়ছে।

বিশ্বের অনেক দেশে ব্যাপক ভ্যাকসিনেশনের পর বিধিনিষেধ শিথিল করা হয়েছে, আবার অনেক দেশ এখনও কোনো ভ্যাকসিনই পায়নি। যারা ভ্যাকসিন পায়নি তারা করোনার ‘অনুগ্রহের’ উপর ভরসা করছে বলে উল্লেখ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান। ভ্যাকসিনেশনের ক্ষেত্রে বিশ্বে অসমতা তৈরিতে ফের উদ্বেগ প্রকাশ করেন তিনি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর