শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শৈলকুপায় ২৩ বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১২০ সময় দেখুন
শৈলকুপায় ২৩ বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার – Corporate Sangbad


আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের শৈলকুপা থানার ২০০১ সালের একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ২৩ বছর যাবৎ পলাতক আসামি মোঃ আলতাফ ওরফে টুকু আলী শেখ (৭০) কে রাজধানীর ডেমরা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

শনিবার (১০ জুন) রাতে রাজধানীর ডেমরা থানাধীন এলাকা থেকে ঝিনাইদহের শৈলকুপা থানার ২০০১ সালের একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ২৩ বছর যাবৎ পলাতক আসামি মোঃ আলতাফ ওরফে টুকু আলী শেখকে করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

রোববার (১১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আলতাফের বিরুদ্ধে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় ০৭/০৯/২০০১ তারিখের একটি হত্যা মামলা রয়েছে। উক্ত মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ২০২৩ সালের মে মাসে ধৃত আলতাফকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। মামলাটি রুজু হওয়ার পর থেকেই ধৃত আসামি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিল।

ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর