শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

জাবি সাংবাদিক সমিতির নেতৃত্বে উজ্জল-ইমরান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১০২ সময় দেখুন
জাবি সাংবাদিক সমিতির নেতৃত্বে উজ্জল-ইমরান


জাবি করেসপন্ডেন্ট

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (জাবিসাস) ২০২৩-২৪ সেশনের কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

কমিটিতে দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফুজ্জামান উজ্জল সভাপতি ও দৈনিক মানবজমিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমরান হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার (১০ জুন) সোয়া ১২টায় প্রধান নির্বাচন কমিশনার ও গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে, সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে অবস্থিত (টিএসসি) জাবি সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোট শুরু হয়। উৎসবমুখর পরিবেশে নির্বাচনের ভোটগ্রহণ চলে দুপুর ১২টা পর্যন্ত।

কার্যকরী পরিষদের অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি শাহাদাৎ হোসেন (নিউ এইজ), যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব সরদার (জাগোনিউজ২৪.কম), কোষাধ্যক্ষ মেহেদি মামুন (বণিকবার্তা) এবং দফতর ও প্রকাশনা সম্পাদক মো. নাছির উদ্দিন শিকদার (মানবকণ্ঠ)।

এছাড়া কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন- আল আমিন হোসাইন রুবেল (চ্যানেল আই অনলাইন), আব্দুল মান্নান (প্রতিদিনের বাংলাদেশ) এবং বায়েজিদ হাসান রাকিব (দৈনিক ইনকিলাব)।

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল রকিব এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ইউসুফ হারুন।

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর