রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

বর্তমান সরকার ক্ষমতায় থাকলে ‘জনগণের ভোট’ হবে না: ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১১৪ সময় দেখুন
বর্তমান সরকার ক্ষমতায় থাকলে ‘জনগণের ভোট’ হবে না: ফখরুল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বর্তমান সরকার ক্ষমতায় থাকলে জনগণের ভোট হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২০ জুন) বিকেলে গুলশানে সিক্স সিজন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির মিডিয়া সেলের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে মিডিয়া সেলের এক বছরের কার্য্ক্রম নিয়ে তথ্য চিত্র তুলে ধরা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকার আবারও ওইভাবে নির্বাচন করার পাঁয়তারা করছে। আমরা জনগণের পক্ষ থেকে শুধু এটুকু বলতে চাই, জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। আমরা দেখেছি যে, আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে তাহলে এটি সম্ভব না। সেই কারণে বলেছি যে, আমরা নিরপেক্ষ সরকারের অধীনে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই। যেন সেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারে এবং তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে।’

তিনি বলেন, ‘যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে, যারা বাংলাদেশকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে চান, সেই সমস্ত রাজনৈতিক দল এক সঙ্গে হয়েছি, যুগপৎ আন্দোলন করছি। আমাদের লক্ষ্য একটিই যে, আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই, গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে চাই।’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপিকে ক্ষমতায় নিতে হবে, এটি মুখ্য নয়। মুখ্য হচ্ছে, মানুষের অধিকার আমরা প্রতিষ্ঠা করতে চাই। সে জন্য এই মিডিয়া সেলের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের মেইন স্ট্রিম মিডিয়া স্বাধীনভাবে কাজ করতে পারছেন না।’

মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে ও সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, আলতাফ হোসেন চৌধুরী, বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, নিতাই রায় চৌধুরী, আবদুস সালাম, জয়নুল আবদিন ফারুক, ফরহাদ হালিম ডোনার, আবদুল হাই শিকদার, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আশরাফ উদ্দিন নিজান, মোস্তাফিজুর রহমান বাবুল, মিডিয়া সেলের শাম্মী আখতার, মোর্শেদ হাসান খান, রুমিন ফারহানা, কাদের গনি চৌধুরী, ফয়সাল মাহমুদ ফয়েজী, মীর মোহাম্মদ হেলাল, মওদুদ হোসেন আলমগীর, আলী মাহমুদ, আতিকুর রহমান রুমন, শায়রুল কবির খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতারা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, আইনজীবীসহ পেশাজীবী নেতারা।

জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার খন্দকার লুতফর রহমান, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন।

এ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ডেনমার্টসহ কয়েকটি দেশের কুটনীতিকরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠান।

সারাবাংলা/এজেড/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর