শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

২০২৩-২৪ অর্থবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট ৯১৪ কোটি টাকা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১১৩ সময় দেখুন
২০২৩-২৪ অর্থবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট ৯১৪ কোটি টাকা


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাবি: ২০২৩-২৪ অর্থবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ৯১৩ কোটি ৮৯ লাখ ৮৭ হাজার টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে। এছাড়া ২০২২-২৩ অর্থবছরের জন্য ৯২৪ কোটি ৫০ লাখ টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদ।

বুধবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিকেল থেকে চলমান বাজেট অধিবেশনে তিনি চলতি অর্থ বছরের বাজেট ও গত অর্থবছরের সংশোধিত বাজেট উপস্থাপন করেন।

চলমান বার্ষিক সিনেট অধিবেশনে সভাপতিত্ব করেন সিনেট চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বাজেট বিষয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দীন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়ের নতুন নতুন খাত খুঁজে বের করতে হবে অথবা সরকারের কাছ থেকে বিশেষ অনুদান চাওয়া যেতে পারে।’

২০২৩-২৪ অর্থবছরের জন্য উপস্থাপিত বাজেটে বেতন, ভাতা ও পেনশন বাবদ ৭২৪ কোটি ১২ লাখ টাকা, যা মোট ব্যয়ের ৬৮.২৯ শতাংশ; গবেষণা মঞ্জুরি বাবদ ১৫ কোটি ৫ লাখ টাকা, যা মোট ব্যয়ের ১.৬৪ শতাংশ; অন্যান্য অনুদান বাবদ ৩৩ কোটি ৭৪ লাখ টাকা, যা প্রস্তাবিত ব্যয়ের ৩.৬৯ শতাংশ; পণ্য ও সেবা বাবদ ২০৮ কোটি ৪ লাখ ৩৯ হাজার টাকা, যা মোট ব্যয়ের ২২.৭৬ শতাংশ এবং মূলধন খাতে ৩২ কোটি ২৪ লাখ ৪৩ হাজার টাকা, যা মোট ব্যয়ের ৩.৫৪ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে।

বাজেটে বলা হয়, কমিশন থেকে পাওয়া যাবে ৭৬৮ কোটি ৮০ লাখ টাকা, নিজস্ব আয় ধরা হয়েছে ৮৫ কোটি টাকা। এতে ঘাটতির পরিমাণ দাঁড়াবে ৬০ কোটি ৯ লাখ ৮৭ হাজার টাকা, যা প্রাক্কলিত ব্যয়ের ৬.৫৮ শতাংশ। এছাড়া গত অর্থবছরের মূল বাজেটের সঙ্গে ২ কোটি ২ লাখ ৩৫ হাজার টাকা যুক্ত হয়ে সংশোধিত বাজেট দাঁড়ায় ৯২৪ কোটি ৫০ লাখ ৩৫ হাজার টাকা।

অধ্যাপক মমতাজ উদ্দীন বলেন, ‘সংশোধিত বাজেটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে অনুদান ৭৩৮ কোটি ৯ লাখ টাকা এবং নিজস্ব আয় হিসেবে ৮৩ কোটি টাকাসহ আয় ধরা হয়েছে ৮৬৬ কোটি ৯ লাখ টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ৫৮ কোটি ৪১ লাখ ৩৫ হাজার টাকা, যা মোট প্রাক্কলিত ব্যয়ের ৬.৩২ শতাংশ।’

সারাবাংলা/আরআইআর/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর