শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বাস ড্রাইভার গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১২৬ সময় দেখুন
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বাস ড্রাইভার গ্রেফতার – Corporate Sangbad


নোয়াখালী প্রতিনিধি: মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক বাস ড্রাইভারকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

গ্রেফতার আব্দুর রহিম (৪৭) নোয়াখালী জেলার সদর উপজেলার চরশুল্লুকিয়া গ্রামের মো.শফিউল্লার ছেলে।

শনিবার (২৪ জুন রাতে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান।

এর আগে, একই দিন দুপুরের দিকে ফেনীর মহিপাল বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

র‍্যাব জানায়, আসামি আব্দুর রহিম আন্তঃজেলা বাস ড্রাইভার। সে বাসের ড্রাইভিংয়ের পাশাপাশি বাসে অবৈধ মাদক ঢাকাসহ বিভিন্ন জেলায় পরিবহন করত। ২০০৯ সালে কুমিল্লা ও ফেনী জেলা থেকে অবৈধ ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে গেলে র‍্যাব-১০ সায়দাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে মাদকসহ ৩ জন আসামিকে আটক করে। আসামিরা গ্রেফতার হওয়ার পর আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আত্নগোপনে চলে যায়। আদালত দীর্ঘ শুনানি শেষে ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঢাকার যাত্রাবাড়ী থানার মাদক মামলায় আসামি আব্দুর রহিমকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়। গ্রেফতার পরবর্তী আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় হস্থান্তর করে র‍্যাব।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর